editor
প্রকাশিত: 3:07 PM, December 14, 2020
অনলাইন ডেস্ক:
সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। এই সেলিব্রেটির যে কোনো বিষয়ই খবরের শিরোনাম হয়ে ওঠে। তার ব্যবহৃত প্রথম গাড়ি এবার আলোচনায় চলে এলো। গাড়িটি এখন থানায় পড়ে আছে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নিজের জাত চিনিয়েছেন কোহলি। একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন তিনি। বলিউড তারকা আনুশকার সঙ্গে সম্পর্ক স্থাপনের পর আরও পাদপ্রদীপের আলোয় চলে আসেন সেরা এ ব্যাটসম্যান। বিশ্বে জনপ্রিয় হওয়ায় বিভিন্ন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে কোহলিকে। ভারতের বিখ্যাত গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান এইউডিআই ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অধিনায়ক কোহলি। এইউডিআই ইন্ডিয়ার নতুন কোনো মডেলের গাড়ি মার্কেটে এলেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোহলি পেয়ে যান একটি গাড়ি। সেই সুবাদে ভারতীয় অধিনায়ক এখন একাধিক গাড়ির মালিক। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে বিরাট কোহলির ব্যবহৃত একটি অডি আর-৮ মডেলের গাড়ি এখন থানায় পড়ে আছে। ওই গাড়িটি সাগর ঠাক্কর নামে একজনের কাছে আড়াই কোটি টাকায় বিক্রি করে দিয়েছিলেন কোহলি। কিন্তু সাগর ঠক্করের নামে প্রতারণা মামলা থাকায় গাড়িটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। যদিও ওই গাড়ির মালিক আর কোহলি নন। তবু কোহলির প্রথম গাড়ি বলে কথা। তাই খবরের শিরোনামে এলেন এ তারকা ব্যাটসম্যান। বিরাট কোহলি ভারতের হয়ে ইতিমধ্যে ৮৬ টেস্টে ২২ ফিফটি আর ২৭ সেঞ্চুরির সাহায্যে সংগ্রহ করেছেন ৭ হাজার ২৪০ রান। ওয়ানডেতে ২৫১ ম্যাচে ৬০ ফিফটি আর ৪৩ সেঞ্চুরির সাহায্যে সংগ্রহ করেছেন ১২ হাজার ৪০ রান। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৮৫ ম্যাচে ২৫ ফিফটির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ২ হাজার ৯২৮ রান সংগ্রহ করেছেন কোহলি।ক্রিকেটের তিন ফরম্যাটে ৪২২ ম্যাচে ৭০ সেঞ্চুরির সাহায্যে কোহলির সংগ্রহ ২২ হাজার ২০৮ রান। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন, সেঞ্চুরির সেঞ্চুরি করা কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন কোহলি।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,