editor
প্রকাশিত: 11:50 AM, October 14, 2025
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয়ে আত্মবিশ্বাসী ব্রাজিল এবারও মাঠে ফেভারিট হিসেবেই নামছে।
ম্যাচে শুরু থেকেই একাদশে দেখা যেতে পারে মিডফিল্ডার ব্রুনো গুইমারেসকে, যিনি সাম্প্রতিক সময়ে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন। ম্যাচের আগে গুইমারেস বলেন, জাতীয় দলের হয়ে এটাই আমার সেরা সময়গুলোর একটি। এই চক্রে অনেক উত্থান-পতন ছিল, কিন্তু আমরা এখন আরও শক্তিশালী। কোচ আমার ওপর অনেক আস্থা রেখেছেন, আর আমি দলে নিজের অবস্থান মজবুত করতে চাই।
তিনি আরও যোগ করেন, জাপানে ফিরতে পেরে ভালো লাগছে, এখানেই তো আমরা অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছিলাম। জাপানকে ভালোভাবে বিশ্লেষণ করেছি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠে আমাদের পারফরম্যান্স।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এখনো চূড়ান্ত একাদশ ঘোষণা করেননি। দলের মধ্যে রোটেশন পদ্ধতি অনুসরণের কারণে নতুন মুখ দেখা যেতে পারে এই ম্যাচেও। গুইমারেস বলেন, বিশ্বকাপ সামনে, কোচের নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার ইচ্ছা স্বাভাবিক। বিশ্বকাপ শুধু প্রথম একাদশ নয়, পুরো স্কোয়াডের ব্যাপার।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আত্মবিশ্বাসী ব্রাজিল আজ জাপানের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,