editor
প্রকাশিত: 1:30 PM, October 15, 2025
যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা সিটির দুটি পৃথক স্থানে গুলি চালিয়ে আরও নয়জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটি হয়ে নিজ নিজ বাড়িতে ফেরার পথে নিহতরা এই হামলার শিকার হন। খবর আলজাজিরার।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিহতদের গাজার আল আহলি ও আল নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের বিবৃতিতে দাবি করেছে, নিহতরা সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন এবং সন্দেহভাজন হিসেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
এর আগে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গত ১৩ অক্টোবর হামাস ২০ জন ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েল গুরুতর সাজাপ্রাপ্ত বন্দিসহ ১ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেয়। বন্দিদের স্বাগত জানাতে খান ইউনিসের নাসের হাসপাতালে বহু মানুষ জড়ো হয়েছিল।
সোমবার হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন। এর জবাবে দুই বছরের ইসরায়েলি সামরিক অভিযানে গাজার প্রায় ৬৮ হাজার মানুষ নিহত হয়েছেন এবং হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়