editor
প্রকাশিত: 3:31 PM, December 14, 2020
অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে এক বছরের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে।
শিশুটির বাবা ফয়সাল শুভ অভিযোগ করে বলেন, গতকাল রাতে আমার মেয়ের শ্বাস নিতে কষ্ট হওয়ার কারণে আমি রাতে ঠাকুরগাঁও সদর হাসপাতালে আমার মেয়েকে ভর্তি করাই। কালকে রাত থেকে অক্সিজেনের ৫টা সিলিন্ডার পাল্টানো হইছে সিলিন্ডারের মধ্যে কোন অক্সিজেনে ছিল না। আমার সামনে আমার মেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। আমি তাদের পা পর্যন্ত ধরছি যে আমাকে একটু অক্সিজেনটা ম্যানেজ করে দেন। কিন্তু তারা আমার কোন কথা শোনেনি।
শিশুটির মা কাকন আক্তার অভিযোগ করে বলেন, আমি কালকে সন্ধ্যায় আমার মেয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে আমি ওর বাবাকে ফোন দিয়ে সদর হাসপাতালে নিতে বলি আমার মেয়েকে। পরে ২জনে সদর হাসপাতালে আমার মেয়েকে ভর্তি করাই। কিন্তু ভর্তি করার পর থেকে কোন নার্স বা ডাক্তার আসেনি আমার মেয়েকে দেখতে ।অক্সিজেন সিলিন্ডার দিছে কিন্তু অক্সিজেন আসে না শুধু ঘুরে। এই ভাবে প্রায় সারারাত ধরে ৫টা সিলিন্ডার পাল্টানো হয়। সকালে আমার চোখের সামনে আমার মেয়ে ছটফট করতে করতে মারা যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। নার্স ও ডাক্তারদের অবহেলার কারণে আমার বাচ্চাটা মারা গেছে।এ বিষয়ে কর্মরত নার্স মাকসুদা বেগম বলেন, এই শিশুকে কালকে রাতে আমাদের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয়। শিশুর অবস্থা তেমন ভাল ছিল না। আমি তার বাবা মাকে বার বার বলি যেন উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাওয়া হয়। কারণ আমাদের হাসপাতালে চিকিৎসক ও ডিজিটাল মেশিনের অভাব।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালের সিভিল সার্জন মাহাফুজুর রহমান সরকার জানান, আমি বিষয়টি শুনেছি। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। বিষয়টি আমি গুরুত্বপূর্ণ ভাবে দেখতেছি। রাতের কর্মরত ডাক্তার ও নার্সদের সাথে কথা বলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
ঠাকুরগাঁও শিশু বিশেষজ্ঞ ডা: শাহাজান নেওয়াজ বলেন, এমন ঘটনা আসলে বেদনাদায়ক। আমি কালকে রাতে শিশুটিকে দেখে বুঝছি তার অবস্থা ভাল না । তার অক্সিজেন গ্রহণ করতে কষ্ট হচ্ছিল। আমি রাতের পরামর্শ দেই যে শিশুটিক রাতেই রংপুরে নিয়ে যাওয়া হয়। কারণ আমাদের হাসপাতালে ডিজিটাল অক্সিজেন মেশিন নেই। পুরোনো কিছু মেশিন আছে যা তেমন কাজ করে না।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,