editor
প্রকাশিত: 3:31 PM, December 14, 2020
অনলাইন ডেস্ক
খুলনায় সরকারি খাদ্যশস্য বিনষ্ট দেখিয়ে ২৮ লাখ ৭৬ হাজার টাকা আত্মসাতের ঘটনায় সাবেক উপ-খাদ্য পরিদর্শক এবং খুলনার সিএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জব্বার হাজরাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ সময় আদালত তাকে ২০ লাখ ৫৭ হাজার ৮৪৪ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেন।
আজ খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন।
আবদুল জব্বার হাজরা গোপালগঞ্জ কোটালীপড়া হরিণাবাটি গ্রামের কফিল হাজরার ছেলে। মামলার পর থেকে পলাতক তিনি।
জানা যায়, ২০০৪ সালের ১৫ জুন খালিশপুর থানায় আবদুল জব্বারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের কর্মকর্তা মো. বজলুর রহমান বাদী হয়ে মামলা করেন।
মামলার তদন্ত করেন দুদকের কর্মকর্তা মোহা. মোশাররফ হোসেন। রায় ঘোষণাকালে আবদুল জব্বার হাজরা পলাতক ছিলেন।
দুনীতি দমন কমিশন (দুদক) খুলনার সূত্র জানায়, আবদুল জব্বার হাজরা ২০০২ সালের ১ জুলাই হতে ২০০৩ সালের ৩০ জুন পর্যন্ত খুলনা সিএসডি গুদামে কর্মরত অবস্থায় ২৮ লাখ ৭৬ হাজার ২৩৩ টাকার চাল ও গম আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে ৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ ২নং আইনের ৫(২) ধারায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।
S/H-(Sultana-3)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,