editor
প্রকাশিত: 12:08 PM, November 6, 2025
কাতার বিশ্বকাপের পর পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। ইতোমধ্যে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিও সম্পন্ন করেছেন। সব মিলিয়ে মায়ামিতে দারুণ সময় পার করছেন এই আর্জেন্টাইন ফুটবলার। এবার মেসির হাতে যুক্তরাষ্ট্রের মায়ামি শহরের চাবি তুলে দিয়েছেন সেখানকার মেয়র ফ্রান্সিস সুয়ারেজ।
বুধবার (৫ নভেম্বর) কাসেয়া সেন্টারে আমেরিকা বিজনেস ফোরামে এই সম্মাননা প্রদান করা হয় মেসিকে। এ সময় তার হাতে ঐতিহ্যবাহী শহরটির প্রতীকী চাবি তুলে দেন মেয়র।
এ সময় মেয়র সুয়ারেজ বলেন, আমাদের শহর, এই দেশ এবং বিশ্ব ফুটবলের জন্য আপনি যা করেছেন, সেই কৃতজ্ঞতা থেকেই এই চাবি আপনাকে দিতে চেয়েছি। ধন্যবাদ আপনাকে।
ইন্টার মায়ামির অন্যতম মালিক হোর্হে মাস বলেন, আমার কিছু বলার ছিল—আমাদের (ইন্টার মায়ামি) অধিনায়ক, আমাদের ১০ নম্বরের উদ্দেশ্যে। এই শহরের পক্ষ থেকে এটি আপনার জন্য ছোট্ট এক উপহার, যেখানে মিশে আছে আমাদের হৃদয়। এই শুভেচ্ছা শুধু আপনাকেই নয়, আপনার স্ত্রী আন্তোনেলা ও আপনার চমৎকার পরিবারের প্রতিও।
সম্মাননা পেয়ে আনন্দিত মেসি। সবকিছুর জন্য ধন্যবাদ জানিয়েছেন ইন্টার মায়ামির ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা এই তারকা।
মেসি বলেন, ধন্যবাদ, আমি খুবই সম্মানিত বোধ করছি। সত্যিই, এখানে আমরা অনেক ভালোবাসা অনুভব করি। এই শহরে থাকতে পেরে আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত, আর এই বিশেষ স্বীকৃতি আমার জন্য দারুণ সম্মানের।
তিনি আরও বলেন, এখানে আমরা খুব সুখে আছি—আমার পরিবার, সন্তানরা, সবাই। এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে ভালোভাবেই দিন কাটছে আমাদের।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,