editor
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
‘বেস্ট অব থ্রি সিরিজের’ প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নাশভিলকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। দুর্দান্ত জয়ের দিন গোল করার পাশাপাশি করিয়েছেন বিশ্বকাপজয়ী মেসি।
এর আগে ‘বেস্ট অব থ্রি সিরিজের’ প্রথম ম্যাচে মায়ামি জিতলেও দ্বিতীয় ম্যাচ নিজেদের করে নিয়েছিল নাশভিল। ফলে আজকের ম্যাচটি দুই দলের জন্যই ছিল ‘বাঁচা-মরার’। চার গোলে নাশভিলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে মায়ামি এখন কনফারেন্স সেমিফাইনাল খেলবে এফসি সিনসিনাটির বিপক্ষে।
চেজ স্টেডিয়ামে নাশভিলের বিপক্ষে লিড পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি মায়ামির। মধ্যমাঠে নাশভিলের কোরকোরানের ভুল পাস থেকে বল পেয়ে যান মেসি। সেই বল টেনে নিয়ে বক্সে ঢোকার আগমুহূর্তে মেসি চার ডিফেন্ডারের জটলার ভেতর থেকে শট নেন, বল যায় জালে।
প্রথমার্ধের শেষদিকে আরও এক গোল করেন মেসি। জর্দি আলবার লম্বা করে বাড়ানো বল নিয়ে সিলভেত্তি নাশভিল বক্সে ঢুকে পড়েছিলেন। শেষ মুহূর্তে ব্যাক পাসে পাঠানো বল পান মেসি। অনায়াসে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।
দ্বিতীয়ার্ধে মায়ামির দুই গোলই করেছেন আলেন্দে। ৭৩ মিনিটে জর্দি আলবা মেসির সঙ্গে বল দেওয়া-নেওয়া করে টাচলাইনের কাছাকাছি চলে যান। এরপর ব্যাক পাসে বল জালের মুখে পাঠালে সহজেই গোল করেন আলেন্দে। দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান তিনি। আর্জেন্টাইন অধিনায়কের চিপ করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে পাঠান আলেন্দে। এটি মেসির ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট। কনফারেন্স ফাইনালে ওঠার লড়াই হতে পারে ২২ বা ২৩ নভেম্বর।
8 বর্তমান বৈশ্বিক অস্থিরতা, সাম্প্রদায়িকতা ও মানবিক সংকটের এই সময়ে বিশ্বমানবতার পথ প্রদর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের দর্শন
7 সিলেটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান সফল হওয়ায় একটি কুচক্রী ও মাদক ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুঁইফোড়
5 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে অবস্থিত ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ৪০ জন শিশুর জন্য একটি বিশেষ
8 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়াপাড়া গ্রামে এক প্রভাবশালীর বিরুদ্ধে জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে,
5 স্টাফ রিপোর্টার: সিলেটের আলোচিত কাষ্টঘরে কোতোয়ালি থানা পুলিশের সাঁড়াশি অভিযান চললেও এখনো অধরা রয়ে গেছে দক্ষিণ সুরমার অপরাধের অন্যতম
7 স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের দাওয়াদারী হাজী আব্দুস সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত
3 স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী
2 স্টাফ রিপোর্টার: আদালতে সাজাপ্রাপ্ত ও ১০ দিন কারাভোগের তথ্য গোপন করে এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন সিলেটের গোয়াইনঘাট