editor
প্রকাশিত: 12:59 PM, November 11, 2025
দেশের ফুটবলের নতুন ‘পোস্টারবয়’ হিসেবে পরিচিত হামজা চৌধুরী আবারো পুরো জাতিকে গর্বিত করার স্বপ্ন দেখছেন। ইংল্যান্ডে বেড়ে উঠলেও হৃদয়ে বাংলাদেশকে ধারণ করা এই মিডফিল্ডার এখন লাল-সবুজ জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করছেন এবং দেশবাসীর ভালোবাসা ও সমর্থন পেয়ে অনুপ্রাণিত।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে হামজা চৌধুরী রবি আজিয়াটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত ও সাংবাদিক, যারা লেস্টার সিটির এই তারকার সঙ্গে সাক্ষাৎ করতে উদগ্রীব ছিলেন। ভক্তদের ভিড় ও উৎসাহের মধ্যেও হামজার মুখে হাসি ও নম্রতা ছিল স্পষ্ট।
হামজা বলেন, আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব ভালোভাবে লালন করি। চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থনটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এটাই আমাকে বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়। তার পরিবারও বাংলাদেশের প্রতি ভালবাসায় অনুপ্রাণিত। তার বাচ্চারা দেশে ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করে।
বাংলাদেশ জাতীয় দলের ‘নম্বর এইট’ পজিশনে খেলেন হামজা। চলতি বছর ২৫ মার্চ ভারতের শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেকের পর থেকে দেশের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। তার আগমনে দেশের ফুটবলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যা টিকিট বিক্রির গতি থেকেও স্পষ্ট একটি ম্যাচের সাধারণ গ্যালারির ১৮,৩০০ টিকিট মাত্র তিন মিনিটেই বিক্রি হয়ে গিয়েছিল।
আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের জাতীয় দল নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে এবং ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে খেলতে হবে। উভয় ম্যাচই রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
হামজা তার লক্ষ্য স্পষ্টভাবে জানিয়েছেন, প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে। আমি দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই। তার এই উদ্যম ও আন্তরিকতা বাংলাদেশ ফুটবলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,