editor
প্রকাশিত: 2:14 PM, December 15, 2020
অনলাইন ডেস্ক:
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে খেলা হচ্ছে না সাকিবের। জানা গেছে, সাকিবের শ্বশুর মমতাজ উদ্দীন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই কারণে গতকাল সোমবারই হোটেল ছেড়েছেন সাকিব। আজ মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। সাকিব খেলতে পারবেন না ১৮ই ডিসেম্বরের ফাইনাল; নিশ্চিত করেছেন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল। তিনি বলেন, ‘সাকিবের শ্বশুর গত কয়েদিন থেকে অসুস্থ ছিলেন। গতকাল ম্যাচের পর সাকিব আমাকে জানায়, তার শ্বশুরের অবস্থা গুরুতর। খুলনা সব সময়ই পরিবারের প্রয়োজনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।সাকিবকে ছাড়পত্র দিতে দলের কোন আপত্তি ছিল না।’সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পরিবার স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করে। এক বছরের নিষেধাজ্ঞাকালীন যুক্তরাষ্ট্রেই বেশিরভাগ সময় কাটিয়েছেন সাকিব। গত ৬ই নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে অংশ নেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে।
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু কাপ দিয়েই ২২ গজে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সোমবার প্রথম কোয়ালিফায়ারে ব্যাট হাতে ১৫ বলে ২৮ রান করার পাশাপাশি ৩২ রান খরচায় নেন ১ উইকেট। চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে খুলনা।বঙ্গবন্ধু কাপে নয় ইনিংসে ১৪৬.৮৩ স্ট্রাইক রেটে সাকিব রান করেছেন ১১৬। সর্বোচ্চ ইনিংস ৩৫ রানের। বোলিংয়ে সাকিবের ইকোনমি রেট খুলনার সেরা। ৯ ইনিংসে ৩৪ ওভার বল করেছেন সাকিব। ওভার প্রতি ৬ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। বঙ্গবন্ধু কাপের তৃতীয় সেরা ইকোনমি বোলারও ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,