admin
প্রকাশিত: 7:13 PM, May 11, 2022

চিকিৎসাধীন আহত ইমরান হোসেন
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নস্থ কাদিপুর গ্রামে পৈত্রিক জমিজমার ভাগভাটোয়ারা নিয়ে অনুষ্ঠিত সালিশ বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এসময় সৎ ভাইদের হামালায় গুরুতর আহত হয়েছেন কুয়েত প্রবাসী বড়ভাই ইমরান হোসেন (৪৮)। হামলায় তার ডান পায়ের হাটুর নিচের হাড় ভেঙ্গে গেছে। ছোট দুই সৎ ভাই সুহেল আহমদ ও জুয়েল আহমদ এই হামলা চালিয়েছে। তারা স্থানীয় কাদিপুর গ্রামের মইজ উদ্দিনের পুত্র। ১০ মে মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে আহত ইমরান হোসেনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, স্থানীয় কাদিপুর গ্রামের মইজ উদ্দিন ২টি বিবাহ করেছেন। প্রথম স্ত্রীর একমাত্র সন্তান ইমরান হোসেন। প্রথম স্ত্রী শারীরিক ভাবে অসুস্থ হবার পর তিনি দ্বিতীয় বিবাহ করেন এবং ২য় স্ত্রীর গর্ভে ৫ ছেলে ও ২ মেয়ে জন্ম গ্রহণ করে। স্থানীয় মুসলিমগঞ্জ বাজারের চাউল ব্যবসায়ী মইজ উদ্দিন বর্তমানে বার্ধক্যজনিত অসুস্থ্যতায় ভুগছেন। তার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশুনা করেন ২য় স্ত্রীর ছেলে জুয়েল আহমদ। ইমরান হোসেন দীর্ঘদিন থেকে চাকুরীর সুবাধে স্বপরিবারে কুয়েতে বসবাস করেন। অসুস্থ্য বাবাকে দেখতে সম্প্রতি তিনি স্বপরিবারে দেশে এসেছেন। এই অবস্থায় মইজ উদ্দিন সন্তানদের মধ্যে পারিবারিক সম্পত্তি জমিজমা ভাগভাটোয়ার করে দিতে চাইলে বাধা দেয় ২য় স্ত্রীর বড় ২ ছেলে জুয়েল ও সুহেল আহমদ। পৈত্রিক সম্পত্তির নিজ হিস্যা বুঝে পেতে ইমরান হোসেন স্থানীয় সালিশ ব্যক্তিদের ধারস্থ্য হন। ঘটনার দিন ১০ মে মঙ্গলবার স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সুবুধ চন্দ্র দাশের বাড়িতে সকাল ১০টার দিকে বসে সালিশ বৈঠক। ঐ সালিশ বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সৎ ভাই জুয়েল আহমদ ও সুহেল আহমদ বড় ভাই ইমরান হোসেনের সাথে প্রথমে বাকবিতন্ডায় জড়ায় ও পরে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে বেদড়ক মারধর করে গুরুতর আহত করে। পরে বৈঠকে উপস্থিত স্থানীয় লোকজন তাকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার ডান পায়ের হাটুর নিচের হাড় ভেঙ্গে গেছে।
এ বিষয়ে স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সুবুধ চন্দ্র দাশ বলেন, মইজ উদ্দিনের বড় ছেলে ইমরান হোসেন তার পৈত্রিক সম্মত্তির ভাগভাটোয়ার করে দিতে আমার কাছে আসলে, আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আজ সকালে আমার বাড়িতে সালিশ বৈঠকের আয়োজন করি। এতে অসুস্থ্য বয়বৃদ্ধ মইজ উদ্দিনেরও সম্মতি রয়েছে এবং মইজ উদ্দিন ও তাঁর পুত্ররা উপস্থিত ছিল। সালিশ বৈঠকে ইমরান হোসেন কথা বলার সময় সৎ ভাই সুহেল আহমদ ও জুয়েল আহমদ তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায় তারা দেশীয় অস্ত্র, লাঠি ও বাশের লাঠি দিয়ে ইমরান হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। তাকে বেদড়ক মারধর করে আহত করে। এসময় আমিসহ বৈঠকে উপস্থিত লোকজন তাদের হাত থেকে ইমরান হোসেনকে উদ্ধার করি। পরে তাকে জরুরী ভিত্তিতে সিলেটস্থ হাসপাতালে প্রেরণ করেছি। শুনেছি তার ডান পা ভেঙ্গে গেছে। সালিশ বৈঠকে এই ধরণের ন্যাক্কারজনক ঘটনার বিষয়টি উদ্বেগজনক, আমরা বিষয়টি দেখছি।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির