editor
প্রকাশিত: 2:22 PM, December 15, 2020
অনলাইন ডেস্ক:
ঘন কুয়াশার কারণে সেতু পারাপার ব্যাহত হওয়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় দুর্ভোগে পড়েন যাত্রীরা।সোমবার ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এর দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে সেতুতে শত শত গাড়ি আটকেপড়ায় পারাপার ব্যাহত হচ্ছে।মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে তীব্র যানজট দেখা যায়।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. মোসাদ্দেক হোসেন বলেন, কুয়াশা বেড়ে যাওয়ায় সামনের সব কিছু ঝাপসা হয়ে আসে। এতে দুর্ঘটনা এড়াতে রাত ১টা ৫৫ মিনিটে ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে সেতুর পশ্চিম পাড়ে শত শত যানবাহন আটকা পড়ে। এর দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে যান চলাচল ফের স্বাভাবিক হয়।দিবাগত রাত থেকে সড়ক বন্ধ থাকায় যানবাহনের চাপ ছিল বেশি। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশের তৎপরতায় ধীরে ধীরে গাড়িগুলো ছাড়া হচ্ছে।এদিকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ২৫ মিনিটের পথ পার হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে বলে জানান ভুক্তভোগী যাত্রীরা।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,