editor
প্রকাশিত: 8:33 PM, December 1, 2025
খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশে এক অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে যা বিগত ৫৪ বছরেও হয়নি। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রত্যেক আসনে ইসলামী দলগুলোর পক্ষে ভোটের বক্স একটি থাকবে ৮ দলের সেই ঘোষণাকে বাস্তবায়ন করার মধ্যদিয়ে ইসলামী শক্তির বিজয়কে নিশ্চিত করতে হবে। এর কোন বিকল্প নেই। তিনি মসলকি ছোটখাটো সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
রবিবার (২৯ নভেম্বর) রাত ৮টায় লন্ডনস্থ মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত নির্বাহী বৈঠক ও শুরা অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
শাখা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরখানী এর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে দারসে কুরআন, শাখা রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বার্ষিক পরিকল্পনা গ্রহণ, উপশাখা পুনর্গঠন ও দায়িত্ব বন্টন, শপথ গ্রহণ সহ বেশ কিছু কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।
শাখা বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল আহাদের দারসে কুরআন পেশের মাধ্যমে শুরু হওয়া বৈঠক দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত হাফিজ মাওলানা এনামুল হক, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আতাউর রহমান জাকির, মাওলানা তায়িদুল ইসলাম, হাফিজ মাওলানা কামরুল হাসান খাঁন, ড. আহযাবুল হক, হাফিজ মাওলানা কাজী আব্দুর রহমান, মাওলানা ফুজায়েল আহমদ নাজমুল, মাওলানা আনিসুর রাহমান, মুফতি মাসরুর আহমাদ বুরহান, মাওলানা জাবির আহমাদ, মাওলানা উবায়েদুল্লাহ প্রমুখ।
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
1 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
1 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
5 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
6 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
8 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা