admin
প্রকাশিত: 10:33 PM, June 23, 2022
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার বন্যাদূর্গত বৈরাগীবাজার এলাকায় এলডিপিরি পক্ষ থেকে পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রম পন্ড করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একদল লোক। তারা এলডিপির ত্রাণ বিতরণকারী নেতাকর্মীদের কাছ থেকে জোরপূর্বক ত্রাণ সামগ্রী ছিনিয়ে নিয়ে তাদেরকে প্রাণনাশের হুমকী দিয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ২২ জুন বুধবার দুপুর ১২.৩০ ঘটিকার দিকে বৈরাগীবাজার এলাকার বন্যাকবলিত খশির গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, এইবারের আকস্মিক বন্যায় সিলেটের অন্যান্য অঞ্চলের ন্যায় বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারসহ বেশ কয়েকটি অঞ্চল ব্যাপকভাবে আক্রান্ত হয়। বন্যাদূর্গত অসহায় দরিদ্র মানুষের মাঝে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পক্ষ থেকে ঘটনার দিন ২২জুন বৈরাগীবাজার এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করছিল এলডিপির স্থানীয় একদল নেতাকর্মী। দুপুর ১২.৩০ ঘটিকার দিকে স্থানীয় খশির গ্রামে এলডিপির ত্রাণ বিতরণকালে আওয়ামী লীগের স্থানীয় ১৫/২০ জনের একদল লোক এসে ত্রাণ বিতরণে বাধা দেয়। তারা জোরপূর্বক ত্রাণ সামগ্রী ছিনিয়ে নেয়, এতে পন্ড হয়ে পড়ে ত্রাণ বিতরণ কার্যক্রম। এসময় এলডিপি কুড়ারবাজার ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম বাধা দিতে গেলে তার সাথে আওয়ামী লীগ ক্যাডারদের বাকবিতন্ডা ঘটে। আওয়ামী লীগ ক্যাডার আব্দুল মালিক ও নজির আহমদ এলডিপি নেতা মোহাম্মদ জহিরুল ইসলামকে প্রকাশ্যে হত্যার হুমকী দিয়ে গেছে।
এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক নীতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জনমনে ক্ষোভের সৃষ্টি হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্যাডারদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির