editor
প্রকাশিত: 7:49 PM, January 1, 2026
সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও একধাপ এগিয়ে নিতে সুরমা নদীর বুকে নান্দনিক পরিবেশে ভাসমানভাবে উদ্বোধন করা হয়েছে ‘ওয়েভ পয়েন্ট ক্যাফে’।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঘাসিটুলা মজুমদারপাড়ার ৪নং রোডের পশ্চিমপাশে সুরমা নদীর তীরে এই ব্যতিক্রমধর্মী ক্যাফেটির উদ্বোধন করা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা বলেন, নদীর উপর ভাসমান এই ক্যাফে শুধু খাবারের স্থান নয়, বরং এটি প্রকৃতি উপভোগের এক অনন্য অভিজ্ঞতা। এ ধরনের উদ্যোগ সিলেটকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। যারা এখানে খেতে ও সময় কাটাতে আসবেন, তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা।
ক্যাফের পরিচালকদের পক্ষ থেকে জানানো হয়, সুরমা নদীর সৌন্দর্যকে অক্ষুন্ন রেখে আমরা এমন একটি ক্যাফে গড়ে তুলেছি, যেখানে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে নিশ্চিন্তে সময় কাটানো যাবে। গ্রাহকদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি মাহবুব কাদির শাহী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ সমাজ কল্যাণ সম্পাদক ও ১০নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ লোকমান, সিলেট মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাব্বির আহমদ, সিলেট মহানগর বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক মো. জালাল উদ্দিন শামী, কোতোয়ালী থানা যুবদলের যুগ্ম সম্পাদক মো. খলিল, বিজনেস পাটনার আব্দুস শহিদ, মো. মোরশেদুর রহমান কাদির, খলিলুর রহমান, মো. বাবলু মিয়া প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন