editor
প্রকাশিত: 2:06 PM, December 17, 2020
অনলাইন ডেস্ক
পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনের প্রচারের শিশু-কিশোরদের ব্যবহার করছেন প্রার্থীরা। জীবনের ঝুঁকি নিয়ে উঁচু গাছ ও বিদ্যুতের খুঁটিতে পোস্টারে সাটাতে দেখা গেছে শিশুদের।রাজনৈতিক কর্মকাণ্ডে শিশু-কিশোরদের ব্যবহার নিষিদ্ধ থাকলেও মানছেন না প্রার্থীরা। চাটমোহরে দেখা গেছে, সন্ধ্যার পর প্রার্থীদের পক্ষে মিছিল এবং পোস্টার লাগাচ্ছে শিশু-কিশোররা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারে যুক্ত হচ্ছে এসব শিশু-কিশোর।প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মই বেয়ে উঁচু গাছ, বাড়ির কার্নিশ ও বিদ্যুতের খুঁটিতে উঠে পোস্টার লাগাচ্ছে তারা।
প্রকাশ্যে শিশু-কিশোররা পোস্টার লাগানো বা প্রচার চালালেও বিষয়টি প্রশাসনের নজরে আসছে না।চাটমোহর পৌরসভার নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন অংশ নিচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর হয়ে উঠেছে পৌর শহর। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে চারিদিক। শহরের বিভিন্ন চা-স্টলে চায়ের চুমুকে চলছে নির্বাচনী ঝড়।সরেজমিনে ঘুরে দেখা গেছে, নির্বাচনী প্রচারে যুক্ত করা হচ্ছে শিশু-কিশোরদের; রয়েছে স্কুলের শিক্ষার্থীরাও। সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে প্রার্থীদের পক্ষে সকালে লাগাচ্ছে পোস্টার। সন্ধ্যায় অলিগলিতে করছে মিছিল। সামান্য টাকার লোভে পড়ে তারা এমনটা করছে। জীবনের ঝুঁকি নিয়ে এসব কর্মকাণ্ড করলেও নিশ্চুপ রয়েছে প্রশাসন।পোস্টার লাগানোর ব্যাপারে কাজীপাড়া মহল্লার সোহান নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র যুগান্তরকে বলে, কত টাকা দেবে তা মেটেনি। তবে ২০০/৩০০ টাকা দিতে পারে।দশম শ্রেণির ছাত্র রুহুল আমিন বলে, আজকেই পোস্টার লাগাতে এসেছি। বেশি টাকা দেয় না। আর আত্মীয় হয় সে জন্য পোস্টার লাগাতে এসেছি।এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আলমগীর হোসেন যুগান্তরকে বলেন, শিশুরা তো ছোট। তাদের অতটা বোধ শক্তি নেই। বড়দের সঙ্গে অনেকে যায়। তবে এ বিষয়গুলো দেখার জন্য জেলা থেকে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। তারা এখন থেকে বিষয়টি দেখবে।জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম যুগান্তরকে বলেন, শিশুশ্রম আইন অনুসারে কোনো প্রার্থী শিশু-কিশোরদের এভাবে নির্বাচনী কাজে ব্যবহার করতে পারে না। বিষয়টির ব্যাপারে আমি নির্বাচন অফিসারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবো।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,