editor

প্রকাশিত: 8:41 PM, January 3, 2026

দেশের চলমান সংকট উত্তরণে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই : মুফতী আবুল হাসান

দেশের চলমান সংকট উত্তরণে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই : মুফতী আবুল হাসান

1

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও ১০ দলের সমর্থন প্রত্যাশী মুফতী আবুল হাসান বলেছেন, দেশের চলমান সংকট উত্তরণে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

1

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি, অনিয়ম ও অবিচার চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের আস্থা অর্জন করতে পারে-এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করা সময়ের দাবি। খেলাফত মজলিস এ লক্ষ্যেই রাজনীতি করে যাচ্ছে।

শনিবার (৩রা জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর ধোপাদিঘীর পাড়স্থ একটি কমিউনিটি সেন্টারের কনফারেন্স হলে সিলেটে অবস্থানরত জকিগঞ্জ-কানাইঘাটের বিশিষ্টজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মুফতী আবুল হাসান আরও বলেন, সিলেট-৫ আসন একটি গুরুত্বপূর্ণ আসন। এই অঞ্চলের মানুষ ধর্মপ্রাণ ও সচেতন। জকিগঞ্জ ও কানাইঘাটের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি নির্বাচিত হলে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশ্বাস দেন।

2

কানাইঘাট ডিগ্রি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল শামসুল আলম মামুন এর সভাপতিত্বে ও জকিগঞ্জ-কানাইঘাট উন্নয়ন ফোরাম সিলেটের আহবায়ক মাওলানা মুখলিছুর রহমান এবং সদস্য সচিব হাফিজ মাওলানা শিব্বির আহমদ এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, লেখক ও কলামিস্ট এম এ মালেক চৌধুরী, সিলেট বিভাগের সর্বোচ্চ করদাতা বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, আব্দুশ শাকুর বাবুল, খেলাফত মজলিস মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, বাংলাদেশী মুসলিমস ইউকের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক, সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, ইসলামী আন্দোলনের সিলেট জেলার সহ সভাপতি মোহাম্মদ নূরুল আমীন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সহ সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডাক্তার মোস্তফা আহমদ আজাদ, অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, হাফিজ মাওলানা খালেদ আহমদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুল মুছাব্বির, হৃদয়ে জকিগঞ্জ সিলেটের সাধারণ সম্পাদক রুহেল লস্কর, একতা ফোরামের সাধারণ সম্পাদক ডা. সাহিদুর রহমান চুনু প্রমুখ।

4

সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামপন্থি ও দেশপ্রেমিক শক্তির ঐক্য অত্যন্ত জরুরি। আসন্ন নির্বাচনে সঠিক প্রার্থীকে সমর্থন দিয়ে জনগণের অধিকার পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে। তারা আশা প্রকাশ করেন, মুফতী আবুল হাসান নির্বাচিত হলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা রাখবেন।

4

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

6 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

4 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

5 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

6 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

1
5