editor
প্রকাশিত: 6:47 PM, January 5, 2026
রোববার (৪ জানুয়ারি) ছিলো মদন মোহন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সাবেক সংগ্রামী ধর্মবিষয়ক সম্পাদক এবং তৎকালীন সিলেট মহানগরের সাহসী ছাত্রনেতা, মদন মোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সদস্য—আমাদের প্রাণপ্রিয় বড় ভাই নুরুল আমিন নুরুল ভাইয়ের স্নেহের কলিজার টুকরা ছোট ভাই শহীদ রুহুল আমিনের ২১তম মৃত্যুবার্ষিকী।
আজ থেকে ২১ বছর আগে, ১৯৯৭ সালের ৪ জানুয়ারি, যখন আমাদের প্রিয় বড় ভাই নুরুল আমিন নুরুল মদন মোহন বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন তাঁকে হত্যার উদ্দেশ্যে একদল তৎকালীন আওয়ামী লীগ সন্ত্রাসী ভয়াবহভাবে হামলার জন্য ধেয়ে আসে। কিন্তু তাঁকে না পেয়ে, সেই সন্ত্রাসীরা নির্মমভাবে তাঁর ছোট ভাই রুহুল আমিনের ওপর ঝাঁপিয়ে পড়ে।
একাকী পেয়ে ছাত্রলীগ সন্ত্রাসীরা শহীদ রুহুল আমিনের ওপর অমানুষিক নির্যাতন চালায়। স্ট্যাম্প ও হকিস্টিক দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়, যা তাঁকে গুরুতর আহত করে। ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে আহত হওয়ার পর তাঁকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন।
পরবর্তীতে শহীদ রুহুল আমিনের লাশ গ্রহণের জন্য সিলেট জেলা ও মহানগর ছাত্রদল এবং বিএনপির নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত হন। সেখান থেকে লাশ মিছিল সহকারে কোর্ট পয়েন্টের দিকে নিয়ে আসা হয়। ওই সময় মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর জেলা নেতৃবৃন্দের উদ্যোগে কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির শতশত নেতাকর্মী ।
সমাবেশ চলাকালে পুলিশ তা ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে হামলা চালায়। পুলিশের আক্রমণে উপস্থিত অনেকেই আহত হন। সর্বপ্রথম তৎকালীন পুলিশের এসপি নির্মমভাবে আঘাত করেন নুরুল আমিন নুরুল ভাইয়ের মাথায়। এরপর তিনি আর কথা বলার অবস্থায় ছিলেন না। তাঁর সঙ্গে থাকা আরও অনেক নেতাকর্মীকেও মারাত্মকভাবে আহত করা হয়।
পরবর্তীতে কয়েকজন নেতা গুরুতর আহত নুরুল আমিন নুরুল ভাইকে হাসপাতালে নিয়ে যান। অপরদিকে, সিনিয়র নেতৃবৃন্দের সহযোগিতায় শহীদ রুহুল আমিনের ভাইয়ের লাশ লালাবাজারের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। ২১তম মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রুহুল আমিন ভাইকে স্মরণ করছি। আপনারা সবাই শহীদ রুহুল আমিন ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।
লেখক: মো. সাহেদ আহমদ
আহ্বায়ক, জিয়া মঞ্চ, সিলেট জেলা শাখা ও সাবেক সহ দপ্তর সম্পাদক দক্ষিণ সুরমা উপজেলা।
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন