editor

প্রকাশিত: 8:50 PM, January 5, 2026

‘কো-ব্যান্ডেড ক্রেডিট কার্ড’ চালু বিষয়ক পূবালী ব্যাংক পিএলসি ও সিকৃবি’র মধ্যে এমওইউ স্বাক্ষর

‘কো-ব্যান্ডেড ক্রেডিট কার্ড’ চালু বিষয়ক পূবালী ব্যাংক পিএলসি ও সিকৃবি’র মধ্যে এমওইউ স্বাক্ষর

1

পূবালী ব্যাংক পিএলসি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) উভয় প্রতিষ্ঠানের লোগো সম্বলিত কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালুর বিষয়ে একটি সমোঝতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সিকৃবির সম্মেলন কক্ষে সিকৃবির রেজিস্টার প্রফেসর ড. মো: আসাদ-উদ-দৌলা ও পূবালী ব্যাংকের কার্ড বিজনেস বিভাগের প্রধান এন এম ফিরোজ কামাল এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিকৃবির ভিসি ড. মো: আলিমুল ইসলাম। পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মো: শফিউল হাসান এতে প্রধান অতিথির বক্তব্য দেন। এসময় চৌধুরী মো: শফিউল হাসান বলেন, এখন থেকে ছাড়কৃত বিশেষ সুবিধায় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ পূবালী ব্যাংকের এই ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন।

3

তিনি পূবালী ব্যাংককে সিকৃবিতে সেবা প্রদানের সুযোগ করে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে এমনতর উদ্যোগ অব্যহত থাকবে বলেও প্রতিশ্রুতি দেন। সভাপতির বক্তব্যে ভিসি ড. মো: আলিমুল ইসলাম বলেন, পূবালী ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার সম্পর্ক দীর্ঘদিনের। গত বছর পূবালী ব্যাংকের পক্ষ থেকে সিকৃবিকে প্রদত্ত একটি বাসসহ বিশ্ববিদ্যালয়ে ব্যাংকের ‘ইলেকট্রনিক বুথ’ উদ্বোধনের প্রসংগ টেনে তিনি বলেন, এসব কার্যক্রমের ধারাবাহিকতাই আজকের এই ‘কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড’ চালু। তিনি এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে এতদ অঞ্চলের কৃষি বিষয়ক উদ্ভাবন ও জ্ঞানের প্রসারে পূবালী ব্যাংকের এসব কার্যক্রম উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

1

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ের চেয়ারম্যান ও ডীনবৃন্দ ছাড়াও পূবালী ব্যাংক পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান উপমহাব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী, মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রুহুল আমীন, সিলেট শাখা প্রধান ও উপ-মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, দরগাগেট শাখার সহকারী-মহাব্যবস্থাপক মোছা. মাকসুদা বেগম, সুনামগঞ্জ শাখার সহকারী-মহাব্যবস্থাপক মো. মাহমুদুন্নবী, বরইকান্দি শাখার সহকারী-মহাব্যবস্থাপক আবু হানিফা রনি, টেকনিক্যাল রোড শাখার ব্যবস্থাপক কাজী মাহবুবা বেগম, শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক ছহুল আবিদ চৌধুরী প্রমুখ।

7

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

5 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

1 স্টাফ রিপোর্টার: 3 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

4 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সুলেমানকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ, ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ

শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সুলেমানকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ, ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ

2 সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলেমান খাঁ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার

তারেক রহমানের বাজেট দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির বাজেট: রেজাউল হাসান কয়েস লোদী

তারেক রহমানের বাজেট দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির বাজেট: রেজাউল হাসান কয়েস লোদী

2 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের প্রান্তিক ও

টিলার মাটি কাটার প্রতিবাদ করায় কলোনিতে ভাড়াটিয়া বসিয়ে সাজানো নাটক, ব্ল্যাকমেইলের অভিযোগ

টিলার মাটি কাটার প্রতিবাদ করায় কলোনিতে ভাড়াটিয়া বসিয়ে সাজানো নাটক, ব্ল্যাকমেইলের অভিযোগ

6 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন জাহাঙ্গীরনগরে অবৈধ টিলার মাটি কাটার প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর প্রতিশোধ নিতে অভিনব

শাল্লায় কৃষি কার্ডের চাল বিতরণে হরিলুট : ১৫ কেজির বদলে মিলছে ১২ কেজি নেপথ্যে চেয়ারম্যান নান্টু ও জুয়েল

শাল্লায় কৃষি কার্ডের চাল বিতরণে হরিলুট : ১৫ কেজির বদলে মিলছে ১২ কেজি নেপথ্যে চেয়ারম্যান নান্টু ও জুয়েল

7 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদে কৃষি কার্ডের সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির

ভয়ে চুপ জৈন্তাপুর

ভয়ে চুপ জৈন্তাপুর

2 ইয়াবা ও গাজা সেবনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুরে তৈরি হয়েছে চাপা উদ্বেগের পরিবেশ। স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি

1
7