admin
প্রকাশিত: 8:57 PM, January 6, 2026
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, দেশনেত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এমন এক জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেত্রী, যাকে দলমত নির্বিশেষে মানুষ হৃদয় থেকে ভালোবাসে। বহু আগেই বেগম খালেদা জিয়া জাতির হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছেন। দেশজুড়ে সর্বস্তরের মানুষ তার জন্য শোকাহত।
তিনি বলেন, বেগম জিয়ার দূরদর্শী নেতৃত্বে দেশ একসময় স্থিতিশীলতা ও আস্থার পরিবেশে ছিল, যা এখনো অনেকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি মঙ্গলবার (৬ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন কালে এ কথাগুলো বলেন। অসুস্থতার কারণে লন্ডনে অবস্থানের পর দেশে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশের উদ্দেশ্যে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর প্রদান করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও বর্তমান সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সাবেক একান্ত সচিব ও সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা তৈমুর হোসেন বিপুল, ডাক্তার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহ-সভাপতি ডা. শফিউল্লাহ, খুলনা মহানগর বিএনপির সাবেক শিল্প সচিব ও খুলনা চেম্বারের পরিচালক হাফিজুর রহমানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং প্রার্থনা করেন মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।-বিজ্ঞপ্তি
6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
4 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
4 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
1 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
1 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
3 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে