editor
প্রকাশিত: 5:28 PM, January 7, 2026
এ্যাসটো ইঞ্জিয়ারিং লিমিটেড ও সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এক পার্টনার্স মিট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা শেয়ার এবং পার্টনারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ব্যাপক আলোচনা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাসই একটি প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের মূল ভিত্তি। ব্যবসায়িক সাফল্য অর্জনে উৎপাদক ও পরিবেশকের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, এ্যাসটো ইঞ্জিয়ারিং লিমিটেড বর্তমানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড কেলটেক্স হেবলাইন (মবিল)-এর সল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে, যা প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সকল পার্টনার ও ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে কেলটেক্স হেবলাইন (মবিল) আরও এগিয়ে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মনসুর আলম এর সভাপতিত্বে ও এ্যাসটো ইঞ্জিয়ারিং লিমিটেডের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ, আব্দুল্লাহ জিয়া, কামরান হোসেন, মনজু লাল দাশ, সৈয়দ আতিক, সৈয়দ আহমদ নাছির, জুনেদুর রহমান, রায়হান আহমদ, নুরুল আমিন, আনহার উদ্দিন, মো. শাহরিয়ার আহমদ, মো. আব্দুল মোতালেব, মো. হাসান খান, মো. আব্দুল কাদের প্রমুখ।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ