editor
প্রকাশিত: 2:19 PM, December 17, 2020
অনলাইন ডেস্ক:
৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সকাল ৭টার দিকে পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক বিভাগ বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল স্বাভাবিক করে। এর আগে বুধবার রাত পৌনে ২টার দিকে ঢাকা-রাজশাহী-পঞ্চগড় রুটের নাটোরের ঈশ্বরদীর বাইপাস স্টেশনের অদূরে ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপরই ঢাকার সঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।জানা যায়, দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।আজ সকাল ৭টার দিকে পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক বিভাগ বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল স্বাভাবিক করে। পাকশী বিভাগীয় রেলওয়ের কন্ট্রোল অফিসের ট্রেন কন্ট্রোলার শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে ঢাকা-পঞ্চগড়গামী ৭৯৩ নম্বর পঞ্চগড় এক্সপ্রেস, ঢাকা-রাজশাহীগামী ৭৫৯ নম্বর পদ্মা এক্সপ্রেস, পঞ্চগড়-ঢাকাগামী ৭০৬ নম্বর একতা এক্সপ্রেস, চিলাহাটি-ঢাকা অভিমুখী ৭৬৬ নম্বর নীলসাগর এক্সপ্রেসকে বিকল্প রেললাইন ঈশ্বরদী জংশন স্টেশনে নিয়ে এসে ব্রডগেজ রেললাইন দিয়ে চালানো হচ্ছে।তবে ঢাকা-লালমনিহাটগামী ৭৫১ নম্বর লালমনি এক্সপ্রেস, রংপুর-ঢাকার মধ্যে চলাচলকারী ৭৭২ নম্বর রংপুর এক্সপ্রেস ট্রেনটি ৫ঘণ্টা বিলম্বে চলাচল করছে।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,