admin

প্রকাশিত: 9:22 PM, January 22, 2026

চা-শ্রমিক ও দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান

চা-শ্রমিক ও দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান

6

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা ক্ষমতায় গেলে চা-শ্রমিক ও দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেব। একই সঙ্গে ইমামদের সম্মানী দেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে তারেক রহমান এসব কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘অতীতে দেখেছি, যখনই ধানের শীষের সরকার নির্বাচিত হয়েছে, যখনই ধানের শীষের সরকার ছিল, তখনই এলাকার মানুষের উন্নয়ন হয়েছে। যখনই ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি—নারীদের, আমাদের মেয়েদের, শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়। কৃষক ভাইদের কৃষি লোন ৫-১০ হাজার টাকা মওকুফ করে দেওয়া হয়।’

1

একাত্তর সালের স্বাধীনতার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাইবোনেরা, একাত্তর সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা স্বাধীনতা রক্ষা করেছি। এর জন্য আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে। দেশে মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে ধানের শীষ।’

8

নির্বাচনী জনসভায় তারেক রহমান আরও বলেন, ‘আমরা দেখেছি, কীভাবে গত ১৫ বছর দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট এ দেশের ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষ মিলে বহু শহীদের বিনিময়ে স্বৈরাচার বিদায় করেছে। অর্থাৎ ’২৪ সালের ৫ আগস্ট হলো স্বাধীনতার রক্ষার আন্দোলন ছিল।’

তারেক রহমান বলেন, ‘যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, তখন প্রত্যেকটা মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। কোনো মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয়নি। আজ আমরা বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে এখানে এসে দাঁড়িয়েছি।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘এই স্বৈরাচার বাংলাদেশকে ছিনতাই করে নিয়েছে। এই স্বৈরাচার বাংলাদেশকে অন্য আরেকজনের হাতে দিয়েছিল। বুঝতেই পারছেন, কাদের কথা বলছি। এই দলের লোকেরা দেশে এসে বলত—“আমরা বলে এসেছি, আমাদের ক্ষমতায় রাখতে হবে।” আমি বলতে চাই, এই দেশের ক্ষমতার মালিক জনগণ।’

তারেক রহমান আরও বলেন, ‘এই দেশের অর্ধেক নারী। বেগম খালেদা জিয়া ক্লাস ওয়ান থেকে ইন্টার পর্যন্ত এই দেশের মেয়েদের জন্য লেখাপড়া ফ্রি করে দিয়েছিলেন। আমরা ক্ষমতায় গেলে, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’

সড়ক যোগাযোগের উন্নয়নের বিষয়ে তারেক রহমান বলেন, ‘এই এলাকার বহু মানুষ লন্ডনে থাকেন। ঢাকা থেকে সিলেটে আসতে আট ঘণ্টা সময় লাগে। লন্ডন যেতে এত সময় লাগে না। এই হচ্ছে বিগত স্বৈরাচারের উন্নয়নের নমুনা।’

1

সমাবেশে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন আহমেদ, শওকতুল ইসলাম শকু, এম নাসের রহমান ও মুজিবুর রহমান চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে সমাবেশে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন। জেলার পক্ষ থেকে বক্তব্য দেন মৌলভীবাজার বিএনপির সাবেক সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান।

2

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

8 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

3 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

8 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সুলেমানকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ, ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ

শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সুলেমানকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ, ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ

6 সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলেমান খাঁ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার

তারেক রহমানের বাজেট দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির বাজেট: রেজাউল হাসান কয়েস লোদী

তারেক রহমানের বাজেট দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির বাজেট: রেজাউল হাসান কয়েস লোদী

5 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের প্রান্তিক ও

টিলার মাটি কাটার প্রতিবাদ করায় কলোনিতে ভাড়াটিয়া বসিয়ে সাজানো নাটক, ব্ল্যাকমেইলের অভিযোগ

টিলার মাটি কাটার প্রতিবাদ করায় কলোনিতে ভাড়াটিয়া বসিয়ে সাজানো নাটক, ব্ল্যাকমেইলের অভিযোগ

5 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন জাহাঙ্গীরনগরে অবৈধ টিলার মাটি কাটার প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর প্রতিশোধ নিতে অভিনব

শাল্লায় কৃষি কার্ডের চাল বিতরণে হরিলুট : ১৫ কেজির বদলে মিলছে ১২ কেজি নেপথ্যে চেয়ারম্যান নান্টু ও জুয়েল

শাল্লায় কৃষি কার্ডের চাল বিতরণে হরিলুট : ১৫ কেজির বদলে মিলছে ১২ কেজি নেপথ্যে চেয়ারম্যান নান্টু ও জুয়েল

5 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদে কৃষি কার্ডের সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির

ভয়ে চুপ জৈন্তাপুর

ভয়ে চুপ জৈন্তাপুর

1 ইয়াবা ও গাজা সেবনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুরে তৈরি হয়েছে চাপা উদ্বেগের পরিবেশ। স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি

1
7