editor
প্রকাশিত: 3:18 PM, December 17, 2020
অনলাইন ডেস্ক
পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের দলে জায়গা হয়নি মোহাম্মদ আমিরের। দল থেকে বাদ পড়ে প্রকাশ্যেই জানিয়েছিলেন হতাশার কথা। অভিমানে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না বলেও জানিয়েছেন ২৮ বছর বয়সী এই পেসার। পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে আমির বলেন, ‘এই টিম ম্যানেজমেন্টের অধীনে আর খেলতে চাই না। তারা মানসিকভাবে আমাকে আঘাত করেছে। বর্তমান পরিস্থিতির (দল থেকে বাদ পড়ার বিষয়টি) সঙ্গে আমি আর লড়াই চালিয়ে যেতে পারছি না। ’
বুধবার রাতে লঙ্কান প্রিমিয়ার লীগের ফাইনাল খেলেছেন মোহাম্মদ আমির। তার দল গল গ্ল্যাডিয়েটর্স ফাইনালে ৫৩ রানে হেরেছে জাফনা স্ট্যালিয়ন্সের বিপক্ষে।
নিয়েছেন আসরের চতুর্থ সর্বোচ্চ ১১ উইকেট। শ্রীলঙ্কা থেকেই পাকিস্তানের টিভি চ্যানেলকে নিজের সিদ্ধান্তের কথা জানান। দেশে ফিরে কয়েক দিনের মধ্যে এই বাঁহাতি পেসার বিস্তারিত জানাবেন বলে দাবি পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমের।
২০০৯ সালে ১৭ বছর বয়সে টেস্ট অভিষেক মোহাম্মদ আমিরের। দুর্দান্ত গতি আর সুইংয়ে বিশ্ব ক্রিকেটের নজর কেড়ে নেয়া এই পেসার পরের বছর কুখ্যাত সেই লর্ডস টেস্টে ফিক্সিং করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞা শেষে ফেরাটা ছিল রঙিন। ২০১৭ সালে পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ে বড় ভূমিকা আমিরের। নিষিদ্ধ হওয়ার আগে জেতেন ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২০১৯ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন আমির। সেসময় পাকিস্তানের সাবেকদের রোষারলে পড়েন তিনি। হারান পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিও। ৩৬ টেস্টে ১১৯ উইকেট তার। ৬১ ওয়ানডেতে ৮১ ও ৫০ টি-টোয়েন্টি ম্যাচে আমিরের শিকার ৫৯ উইকেট।
জাতীয় দলের হয়ে আর মাঠে না নামার ইঙ্গিত মোহাম্মদ আমির দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের একটি ফ্র্যাঞ্চাইজি লীগে নাম লিখিয়ে। আগামী ২৮শে জানুয়ারি শুরু হবে আবুধাবি টি-টেন লীগ। মোহাম্মদ আমিরকে দেখা যাবে পুনে ডেভিলসে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। ১৩ বছর পর পাকিস্তান সফরে আসার অপেক্ষায় থাকা প্রোটিয়ারা খেলবে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
S/H-(Sultana-3)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,