editor
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬
জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিষ্ঠানের ‘বার্ষিক নাটক ‘পেজগি’।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে ফরাসি নাট্যকার জে.বি.পি মলিয়ার-এর কালজয়ী হাসির নাটক ‘পেজগি’ মঞ্চস্থ হয়।
অপু আমান-এর অনুবাদে নাটকটির যৌথ নির্দেশনা দিয়েছেন অরিন্দম দত্ত চন্দন ও দিবাঙ্কর সরকার শেখর।
এসময় উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান। পরে অভিনয় শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
এছাড়াও জালালাবাদ গ্যাস অফিসের মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জালালাবাদ গ্যাস পরিবারের সদস্য ও সংস্কৃতিমনা দর্শকদের উপস্থিতিতে নাটকটি এক প্রাণবন্ত সন্ধ্যায় রূপ নেয়। হাস্যরসের মাধ্যমে সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা এই নাটকের প্রতিটি দৃশ্য দর্শকরা করতালির মাধ্যমে উপভোগ করেন। অনুষ্ঠানটি সফল করতে জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলস পরিশ্রম করেন।
6 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫) নামের
8 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। আর এই কমিটিকে কেন্দ্র
8 সিলেটের প্রকাশনা ও সাংস্কৃতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে সুবিধাভোগী
8 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন দাশের বিরুদ্ধে
5 জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে দ্রুততম সময়ের মধ্যে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া
7 জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া
2 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান ও ঐতিহ্যবাহী পশুর হাট কাজির বাজারের দীর্ঘদিনের ‘কর্তৃত্ব’ হাতবদল হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের
7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন