editor
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট-৬ আসনের বিজয়ী প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ১০ হাজার ৮৭৫ ভোট বেশি পেয়ে জামায়াতের প্রার্থী সেলিম উদ্দিনকে পরাজিত করেছেন।
এমরান আহমদ চৌধুরীর প্রাপ্ত ভোট ১ লাখ ৮ হাজার ৬২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের মো. সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭৪৭ ভোট।
বিজয়স্নাত মুহুর্তে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রথমেই আল্লাহ তাআলার প্রতি সীমাহীন শুকরিয়া জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মূল অভিভাবক, সদ্য মরহুমা বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি। সর্বোপরি সকল ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি। যারা গত ১২ ফেব্রুয়ারি নিজেদের ভালোবাসা উজাড় করে দিয়ে আমাকে বিজয়ী করেছেন।
তিনি আরও বলেন- এবার শুধু গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়ন-ভাবনা। আমরা সবাই মিলেই এই দুই উপজেলাকে সুখি-সমৃদ্ধ করবো ইনশা আল্লাহ।
6 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
2 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
8 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
5 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
7 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
7 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
1 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
8 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার