admin
প্রকাশিত: 9:05 PM, May 5, 2026
সিলেটের অন্যতম সক্রিয় সংবাদকর্মীদের সংগঠন ‘দক্ষিণ সুরমা প্রেসক্লাব’এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (৭ মে) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিশেষ আয়োজনে ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।
দক্ষিণ সুরমার কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানটি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৭ মে যাত্রা শুরু করেছিল দক্ষিণ সুরমা প্রেসক্লাব। দীর্ঘ ২০ বছরের পথচলায় যারা এই সংগঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং প্রতিকূল সময়ে নেতৃত্ব দিয়েছেন, তাদের অবদানকে স্মরণীয় করে রাখতেই এবারের বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
এক বিবৃতিতে তারা বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই মিলনমেলা আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। ২০ বছরের এই পথচলায় আমাদের অগ্রজদের অবদান অতুলনীয়। আমরা আশা করি, সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সার্থক ও প্রাণবন্ত হয়ে উঠবে।” উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই দক্ষিণ সুরমার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার আদায় এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে এই প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে।-বিজ্ঞপ্তি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়