editor

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

ন্যায়বিচার নিশ্চিতে আইনজীবীদের আইন সম্পর্কে ভালো জ্ঞান রাখা জরুরী: অ্যাডভোকেট শিশির মনির

সিলেটে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নবীন আইনজীবী সংবর্ধনা

ন্যায়বিচার নিশ্চিতে আইনজীবীদের আইন সম্পর্কে ভালো জ্ঞান রাখা জরুরী: অ্যাডভোকেট শিশির মনির

4

বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, আইনজীবীদের শুধু টাকা রুজিকে প্রাধান্য দিলে চলবেনা| আইন ও বিচার সম্পর্কে গভীর জ্ঞান আহরণের মাধ্যমে নিজেকে একজন ভালো আইনজীবী হিসেবে গড়ে তুলতে পারলে দেশের আইনজ্ঞন সমৃদ্ধ হবে| যে আইনজীবী যত ভালো আইন জানবে, বিচারকগণ তাকে শুধু প্রাধান্য দিবেনা বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে| ন্যায় বিচার নিশ্চিতের জন্য আইনজীবীদেরকে আইন সম্পর্কে জানা জরুরী| তিনি বলেন, সুপ্রীম কোর্ট ও দেশের সর্বোচ্চ কোর্টে সিলেটের আইনজীবীদের গৌরবোজ্জল ভুমিকা রয়েছে|

1

তিনি বুধবার (৬ মে) রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উদ্যোগে ২০২৬ সালে সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন|

বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি ও এডিশনাল পিপি অ্যাডভোকেট মোঃ আলীম উদ্দীনের সভাপতিত্বে এবং ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল খালিক ও সহ-সেক্রেটারী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীন আইনজীবী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন| অনুষ্ঠানে নবীন আইনজীবীদের ফুল দিয়ে বরণ করা হয়|

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যডভোকেট জুবায়ের বখত জুবের, জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ আব্দুর রকীব।

অ্যাডভোকেট মোঃ আব্দুল গফ&ফারের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলীম পাঠান, অ্যাডভোকেট সেলিম মোঃ আলী আসগর, জেলা আইনজীবী সমিতির সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মইনুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদীকা অ্যাডভোকেট সোনিয়া জেরিন, অ্যাডভোকেট মাসহুদ আহমদ মহসিন, অ্যাডভোকেট নাজমুল হুদা, ব্যারিস্টার আবুল ফজল চৌধুরী|

নবীন আইনজীবীদের পক্ষ হতে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শাহজাহান মিয়া ও অ্যাডভোকেট মনিরা আফরিন বন্যা| ইসলামী সংগীত পরিবেশন করেন অ্যাডভোকেট মোঃ আব্দুল কাইয়ুম।

6

অনুষ্ঠানে নবীন আইনজীবীদের ফুল দিয়ে বরণ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোঃ রবিউল ইসলাম, অ্যাডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, জেলা কর আইনজীবী সমিতির সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদার| নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোঃ আজীম উদ্দীন ও অ্যাডভোকেট মোঃ সফিকুল ইসলাম।

5

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট চিকিৎসক ডাঃ রেদোয়ানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. নূরুল ইসলাম বাবুল, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারী অ্যাডভোকেট মোঃ আব্দুর রব, অ্যাডভোকেট মোহাম্মদ ইলেয়াছ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট মিসবাহ উদ্দীন, বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিল সিলেট শাখার কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জুনেদ আহমদ, অ্যাডভোকেট ইয়াসিন খান, অ্যাডভোকেট রফিক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুস শহীদ, অ্যাডভোকেট সোহেল মিয়া, অ্যাডভোকেট মকসুদ আহমদ, অ্যাডভোকেট আব্দুল হাফিজ, অ্যাডভোকেট রহমত আলী, অ্যাডভোকেট এস.এম মুবিনুল হক শাহীন, অ্যাডভোকেট মুমিনুজ্জামান, অ্যাডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান প্রমুখ।

6

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

5 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

8 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

7 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

6 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

3 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

3 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত

1
6