editor
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬
নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বাণিজ্য, পাট, বস্ত্র ও শিল্পমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল বিকেলে নগরীর তোপখানাস্থ মন্ত্রীর বাসভবনস্থ কার্যালয়ে মহানগর বিএনপির ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সভায় তৃণমূল নেতাকর্মীরা সরাসরি মন্ত্রীর কাছে তাদের এলাকার নানা সমস্যা ও সাংগঠনিক বাস্তবতা তুলে ধরেন। বিশেষ করে, এলাকাভিত্তিক জলাবদ্ধতার সংকট, মাদক ব্যবসার বিস্তার ও ‘তীর খেলা’র (জুয়া) দৌরাত্ম্য, দলের সাংগঠনিক শৃঙ্খলা জোরদার করার প্রয়োজনীয়তা।
নেতাকর্মীদের অভিযোগ ও পরামর্শ ধৈর্য সহকারে শোনেন মন্ত্রী এবং এসব সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তাদের মতামত ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই আগামী দিনের সাংগঠনিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনকে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নগরবাসী যেন শান্তিতে থাকতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।” এছাড়া বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে চলমান ড্রেনেজ ও সংস্কার কাজ আরও জোরদার করার কথা জানান তিনি।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, মাহবুব কাদির শাহী, নুরুল মোমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও দেওয়ান জাকির।
এছাড়াও ১ থেকে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। বক্তারা দলের ঐক্য বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
4 সিলেটে চাঁদাবাজ চক্রের প্রতিবাদ করায় এক রাজনৈতিক কর্মীকে পরিকল্পিতভাবে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। 7 শনিবার (৯ মে) জিন্দাবাজারস্থ
7 হামে আক্রান্ত হয়ে দেশে ৩৫০-এর অধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে এবং এই পরিস্থিতিকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে সিলেটে বিক্ষোভ সমাবেশ
5 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের মালিকানাধীন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ৫০ লাখ ৫৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯
7 বিনা মূল্যে আইনি সেবা, আইন গবেষণা ও মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ (Welfare Excellence Award
5 সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাসিম হোসাইনের গাড়ি ভাঙচুর করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
5 জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ কার্যত
7 যুক্তরাজ্যজুড়ে লেবার পার্টির জন্য চ্যালেঞ্জিং এক নির্বাচনের মধ্যেও ব্রিটিশ রাজনীতির ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ফরহাদ হোসেন। লন্ডনের
2 মো. নুরুল ইসলাম: 8 সরকার গঠনের পর রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা বাড়লেও দলের সাংগঠনিক শক্তি সুসংহত করতে কঠোর অবস্থান নিয়েছে