editor
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মে ১০, ২০২৬
সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বেলা ২টায় কানাইঘাট উপজেলার ২নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের শ্রী শ্রী বামজঙ্ঘা পীঠ মহাশক্তি কালী মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়।
মানিক লাল দাসের সভাপতিত্বে এবং প্রতাপ চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন অশোক চন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নারায়ণ পুরকায়স্থ ফনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুগ্ম আহ্বায়ক প্রাণেশ দেব, যুগ্ম আহ্বায়ক বাপ্পু দত্ত, সিলেট জেলা কমিটির সদস্য ঝলক আচার্য্য ও অঞ্জন রাম দাস।
প্রধান অতিথির বক্তব্যে কল্লোল জ্যোতি বিশ্বাস বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের সূচনা করেছিলেন, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান সবার পরিচয় এক ও অভিন্ন। বিএনপি যখনই ক্ষমতায় ছিল, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াই করছি, যেখানে কোনো ধর্মের মানুষ নিজেকে সংখ্যালঘু ভাববে না।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা ও পৌর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা বিশ্বজিৎ রায়, দয়াময় দাস, ডাঃ মানিক রায়, বাবুল মোহন দাস, শ্যামল কুমার দাস, প্রদীপ কুমার চন্দ, বিকাশ চন্দ্র দাস, রবীন্দ্ররাম দাস, বিধান চৌধুরী, সুজন রাম দাস, কানু মোদী, বি পি সি ছত্রি, পিজুস রেমা, সি এস নেবুল রুহি দাস, রিপন চন্দ্র দাস, দীলিপ কৈরী, রঞ্জু দাস, বিনয় রঞ্জন দাস, স্বপ্ন বাউরি, নারায়ন চন্দ্র দাস এবং জয়ন্ত দাস।
সভায় বক্তারা দেশ ও জাতির কল্যাণে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করার এবং আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
7 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ
4 আইন অঙ্গনে অসামান্য অবদান এবং আর্তমানবতার সেবায় বিশেষ ভূমিকার জন্য ‘ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের
2 সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
4 সিলেটের অন্যতম শীর্ষ বেসরকারি বিদ্যাপীঠ মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাব ‘আলফা কমিউনিটি’-র উদ্যোগে আয়োজিত জমকালো মিউজিক্যাল প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে।
4 সিলেটে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উশু প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছে উদীয়মান তুখোড় ফাইটার মোঃ তোফায়েল হোসেন। শনিবার (৯
7 সিলেটে পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে গড়া প্রকল্প ‘এক্সেলসিয়র সিলেট হোটেল
4 সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা ৯ এপ্রিল শনিবার বিকাল ৪টায় নগরীর ৫৩ সমবায় ভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত
7 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। শনিবার (৯ মে) বিকাল ৩টায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ সংগীত