editor
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মে ১০, ২০২৬
সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার, চৌহাট্টায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক এ ছিনতাইয়ের ঘটনা জনমনে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার না হলে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সভাপতি অ্যাডভোকেট মোঃ মোজাককির হোসেন কামালী, সহ সভাপতি অধ্যাপক মোঃ দিলওয়ার হোসেন বাবর, সহ সভাপতি অধ্যাপক ছাব্বির আহমদ, সাধারণ সম্পাদক ড. মোঃ দিদার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাসমির রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নেছার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রেজা চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আবু তাহের মোহাম্মদ তারেক, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ আলী, মহিলাবিষয়ক সম্পাদক লিপি বেগম, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহ ধর্মবিষয়ক সম্পাদক পিয়ুষ পুরকায়স্থ টিটু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সম্পাদক শওকত হাসান আখনজি, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জ্বল বখত, পর্যটন বিষয়ক সম্পাদক রকিব উল্লাহ, সদস্য প্রফেসর ড. তফায়েল আহমদ, সদস্য মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সদস্য শাহ মোঃ আতাউর রহমান কামালী, সদস্য অধ্যক্ষ খছরুজ্জামান, মো. ফখরুল ইসলাম, জামালগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি
2 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
5 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ
7 আইন অঙ্গনে অসামান্য অবদান এবং আর্তমানবতার সেবায় বিশেষ ভূমিকার জন্য ‘ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের
1 সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
5 সিলেটের অন্যতম শীর্ষ বেসরকারি বিদ্যাপীঠ মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাব ‘আলফা কমিউনিটি’-র উদ্যোগে আয়োজিত জমকালো মিউজিক্যাল প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে।
4 সিলেটে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উশু প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছে উদীয়মান তুখোড় ফাইটার মোঃ তোফায়েল হোসেন। 2 শনিবার
3 সিলেটে পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে গড়া প্রকল্প ‘এক্সেলসিয়র সিলেট হোটেল
7 সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা ৯ এপ্রিল শনিবার বিকাল ৪টায় নগরীর ৫৩ সমবায় ভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত