admin
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, মে ১১, ২০২৬
ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। সোমবার (১১ মে) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত কমিটির সভাপতি আশরাফুল ইসলাম ইমরান এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব ওই অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও উন্নয়নে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। নবনির্বাচিত কমিটি তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সরকারের উন্নয়ন যাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, সংবাদমাধ্যম হলো সমাজের দর্পণ। দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত সুযোগ্য নেতৃত্ব পেশাদারিত্ব বজায় রেখে গণমানুষের কথা বলবে বলে আমি প্রত্যাশা করি।
বিবৃতিতে নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। উল্লেখ্য, নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর মেয়াদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।-বিজ্ঞপ্তি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
5 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
5 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
1 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক
5 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।
4 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের
2 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত