editor

প্রকাশিত: 10:47 PM, May 12, 2026

প্রফেসর ডা. আজিজুর রহমান মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী

সিলেটে আঞ্জুমান মুফিদুল ইসলামের সভা ও দোয়া মাহফিল

প্রফেসর ডা. আজিজুর রহমান মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী

oplus_0

8

‘জীবনেও সাথী, মরণেও সাথী’-এই মহান প্রতিপাদ্যকে ধারণ করে মানবতার সেবায় নিয়োজিত ঐতিহ্যবাহী ইসলামী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মরহুম প্রফেসর ডা. আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে নগরীর হাউজিং এস্টেটস্থ আঞ্জুমান মাদ্রাসা হলরুমে মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুম প্রফেসর ডা. আজিজুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি আতাউর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, তিনি সিলেট লায়ন্স শিশু হাসপাতাল, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, হার্ট ফাউন্ডেশন এবং লায়ন্স ফাউন্ডেশন-সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তারা আরো বলেন, প্রয়াত প্রফেসর ডা. আজিজুর রহমান ছিলেন সিলেটের একজন বিশিষ্ট সমাজসেবক, মানবদরদী ও জনহিতৈষী ব্যক্তিত্ব। মানবতার কল্যাণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিরলসভাবে কাজ করে গেছেন।
আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ট্রেজারার ইমরান আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন মরহুম প্রফেসর ডা. আজিজুর রহমানের ছেলে আতিকুর রহমান ও আরিফুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্জুমান মুফিদুল ইসলামের জীবন সদস্য ডা. জাকির হোসেন, ডা. সাঈদ সাকিব, মো. আমিনুল ইসলাম, মো. মাহবুবুর রহমান, রুহুল কুদ্দুস চৌধুরী মাছুম, মো. কামাল আহমদ, লায়ন্স ক্লাব অব সিলেটের হুমায়ুন কবির, ইয়াইয়া সাদ্দাম, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা নুরুল হক নাইম, মাওলানা সালমান আহমদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা সালেহ আহমদ, মাওলানা হাসান আহমদ, মাওলানা মনসুর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

7 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

2 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

1 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

6 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

1 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
7