editor
প্রকাশিত: 11:39 AM, May 13, 2026
সিলেটের শাহপরান থানা এলাকায় পুলিশ ও ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে আলোচিত মাদক কারবারি ও সীমান্ত চোরাচালান চক্রের হোতা রকি ওরফে ‘ইয়াবা রকি’। গত রবিবার (১০ মে) দিবাগত রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
রাজনৈতিক ভোলবদল ও আত্মগোপন
স্থানীয় সূত্রে জানা গেছে, ধূর্ত এই রকি গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত মহানগর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ও ‘আস্থভাজন’ হিসেবে পরিচিত ছিল। তবে সরকার পতনের পর ভোল পাল্টে সে রাতারাতি নিজেকে বিএনপি কর্মী হিসেবে জাহির করতে শুরু করে। পরিচয় পাল্টে মূলত নিজের অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রাখাই ছিল তার লক্ষ্য। জনরোষ থেকে বাঁচতে সে সিলেট খাদিম চমুনিয়ার বাসভবন ছেড়ে খাদিম চা বাগানের ভেতরে আত্মগোপন করে।
বাগানে বসত ইয়াবা ও মদের আসর
অভিযোগে জানা যায়, খাদিম চা বাগানে আত্মগোপনে থাকলেও রকির অপরাধমূলক কর্মকাণ্ড থামেনি। বরং রাত নামলেই বাগানের নির্জন এলাকায় বসত ইয়াবা, মদ এবং জুয়ার রমরমা আসর। তার এই ‘ডেভিল’ আস্তানায় নিয়মিত মাদকসেবী ও জুয়াড়িদের আনাগোনা ছিল, যা এলাকাবাসীর জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
অনুসন্ধানে জানা গেছে, রকির আয়ের মূল উৎস ছিল সীমান্ত চোরাচালান। সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় বিভিন্ন পণ্য তার সিন্ডিকেটের মাধ্যমে খাদিম বাগান হয়ে সিলেট শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেত। এই সিন্ডিকেটের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল রকির হাতে, যার ফলে অপরাধ জগতে সে ‘ইয়াবা রকি’ নামে পরিচিতি পায়।
শাহপরান থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। রকির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চোরাচালানসহ একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: 1 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১