editor
প্রকাশিত: 3:42 PM, December 20, 2020
অনলাইন ডেস্ক:
অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টের তৃতীয় দিনটির কথা ভারতের কোনো সমর্থক দুঃস্বপ্নেও কল্পনা করেননি। কল্পনাকে অতীত করে মাত্র ৩৬ রানেই গুটিয়ে গেল ভারত। ভারতের টেস্ট ইতিহাসে এটিই সর্বনিম্ন স্কোর।বিরাট কোহলির অধীনে বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপের এ কী হাল!– মানতেই পারছেন না ভারতবাসী। তাই ভারতের এই ঐতিহাসিক লজ্জার দায়ভার শুধু কোহলির ওপর চাপিয়েই ক্ষান্ত হননি তারা।কোহলির সন্তানসম্ভবা স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ওপরও ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। ভারত দলের এই ব্যর্থতার সঙ্গে আনুশকার যোগসূত্রতা খুঁজছেন ভারতীয়রা। ‘নোংরা’ সমালোচনার শিকার হচ্ছেন সন্তানসম্ভবা আনুশকা।শনিবার থেকেই দেশটির সোশ্যাল মিডিয়ায় কোহলি ও তার স্ত্রীকে কেন্দ্র করে নানা ট্রল, মিম আর ব্যঙ্গাত্মক পোস্ট দেখা যাচ্ছে।অনেকেই মিম শেয়ার করেছেন যেখানে লেখা রয়েছে– ‘আনুশকা সন্তানসম্ভবা, আমায় তাড়াতাড়ি ফিরতে হবে। তোমরাও তাড়াতাড়ি কর।’ খেলা শুরু হওয়ার আগে নাকি ব্যাটসম্যানদের এমন কথা বলেছিলেন বিরাট। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া মিমে ভারত অধিনায়কের মুখে এ কথা বসানো হয়েছে। আরেকটি মিমে দেখানো হয়েছে– অনুশকাকে বলছেন কোহলি ‘শুনো, আমরা আরসিবির সর্বনিম্ন স্কোরের রেকর্ড ভেঙে দিয়েছি।’কোহলিকে খোঁচা দিয়ে অনেকে লিখেছেন– ‘কোহলি একজন আদর্শ স্বামী। আনুশকা অপেক্ষা করতে চাইলেও কোহলি কিছুতেই তাকে অপেক্ষা করাতে চান না।’ তবে কেউ কেউ আবার এমন সব মিমের প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছেন, ভারত দলের ব্যর্থতায় আনুশকাকে এভাবে কাঠগড়ায় তোলা একেবারেই যুক্তিহীন।একজনকে লিখতে দেখা গেছে, ‘ভারতীয়রা ক্রিকেট ভালোবাসলেও ক্রিকেটটা একেবারেই বোঝে না। কোহলি বা তার দল ব্যর্থ হলেই ট্রেন্ডিংয়ে আনুশকা কী করে থাকেন?।’ তবে এবারই প্রথম নয়, ভারত দল বা কোহলির ব্যর্থতায় অনেকবার ট্রলের শিকার হয়েছেন আনুশকা। এর আগেও অনেকবার এমন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে আনুশকাকে। কিন্তু এসব নিয়ে কখনই তেমন কোনো জবাব দেননি এই অভিনেত্রী। শুধু এবারের আইপিএলের শুরুর দিকে বিরাটের অফ-ফর্ম নিয়ে সুনীল গাভাস্কারের একটি মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন আনুশকা।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,