admin

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৬

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেটের রাজত্ব: নেপথ্যে জগন্নাথ ও রঞ্জন

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেটের রাজত্ব: নেপথ্যে জগন্নাথ ও রঞ্জন

8

স্টাফ রিপোর্টার:
সিলেটের পাঠানটুলাস্থ তারাপুর চা বাগান এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে জগন্নাথ রায় ও রঞ্জন মুদি নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় চা বাগানের ভূমি দখল করে বহুতল ভবন নির্মাণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, তারাপুর চা বাগানের হাজরা বাড়ি বস্তি (রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ সংলগ্ন) এলাকার বাসিন্দা মৃত সুখময় রায়ের ছেলে জগন্নাথ রায় এবং মৃত রবি মুদির ছেলে রঞ্জন মুদি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। স্থানীয়দের অভিযোগ, এই সিন্ডিকেটটি বাগানের নিরিবিলি পরিবেশকে ব্যবহার করে মাদকের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, যা আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সবচেয়ে অবাক করা বিষয় হলো, চা বাগানের সংরক্ষিত এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে জগন্নাথ রায় বর্তমানে একটি বিশাল ভবন নির্মাণ করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনটি নির্মাণে প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে। চা বাগান কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে এবং জমি জবরদখল করে এই নির্মাণ কাজ চলছে।
অভিযোগ রয়েছে, জগন্নাথ রায় স্থানীয় প্রভাবশালী কিছু বিএনপি নেতাকে মোটা অংকের টাকার বিনিময়ে ‘ম্যানেজ’ করে এই দুঃসাহস দেখাচ্ছেন। রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি বাগানের ভেতর নিজের সম্রাজ্য বিস্তার করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক তারাপুর চা বাগানের একাধিক শ্রমিক ও স্থানীয় বাসিন্দা জানান, জগন্নাথ ও রঞ্জনের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। তাদের বিশাল অর্থবিত্তের উৎস নিয়ে প্রশ্ন তুললে বা মাদক বিক্রিতে বাধা দিলে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হয়। চা বাগানের ভেতরে ব্যক্তিগত মালিকানাধীন ভবন নির্মাণ আইনত নিষিদ্ধ হলেও, এই চক্রটি ক্ষমতার দাপটে সব নিয়ম বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।
তারাপুর চা বাগানের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং এই মাদক সিন্ডিকেটের হাত থেকে এলাকাকে মুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন সিলেটবাসী। স্থানীয়দের দাবি, অবিলম্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জগন্নাথ ও রঞ্জনসহ এই চক্রের গডফাদারদের আইনের আওতায় আনা হোক।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

8 হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপ। এনিয়ে উভয়

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন

3 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

4 গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে

সিলেটে প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্স লুট

সিলেটে প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্স লুট

5 সিলেট নগরীতে অভিনব কায়দায় প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্সের টাকা লুট করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে

নিজের জালেই ফেঁসে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাহেদুর রহমান!

নিজের জালেই ফেঁসে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাহেদুর রহমান!

4 * ভুয়া মামলা, সুদের ব্যবসা ও সার্টিফিকেট জালিয়াতিসহ নানা গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রবাসী জাহেদুর রহমানের বিরুদ্ধে

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

1 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

6 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 8 শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ

1
8