editor
প্রকাশিত: 3:54 PM, December 20, 2020
অনলাইন ডেস্ক:
চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না গত মৌসুমে ট্রেবল জয়ী বায়ার্ন মিউনিখের। গত সাত ম্যাচের প্রতিটিই দেখা গেছে প্রথম গোল হজম করে দলটির পিছিয়ে পড়তে। শনিবার বুন্দেসলিগায় বায়ার লেভারকুজেনের বিপক্ষের ম্যাচেও ঘটল সেই ঘটনা। আর এবারও দলকে জয়ে ফেরালেন ফিফার বর্ষসেরা ফুটবলার রবের্ত রবার্ট লেভানডফস্কি।লেভানডফস্কির জোড়া গোলে লেভারকুজেনকে ২-১ গোলে হারাল বায়ার্ন মিউনিখ।ইউনিয়ন বার্লিনের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে বায়ার্ন। ১৪তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে চেক রিপাবলিকের ফরোয়ার্ড পাত্রিক শিকের বাঁ পায়ের শটে এগিয়ে যায় লেভারকুজেন।৪৩তম মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে সমতায় ফেরে বায়ার্ন। টমাস মুলারের ক্রসে হেডে বল জালে জড়ান এই পোলিশ ফরোয়ার্ড।১-১ সমতাতেই বিরতির বাঁশি বাজান রেফারি। দ্বিতীয়ার্ধে নেমে গোলের দেখা পাচ্ছিল না দুদলের কেউ। তবে ৭৯তম মিনিটে জামাল মুসিয়ালার প্রচেষ্টাটি বায়ার্ন সমর্থকদের হৃদয় কাঁপিয়ে দেয়।তার নেয়া শট ভাগ্যগুণে বায়ার্নের পোস্টে লেগে ফিরে আসে। খেলার শেষ পর্যায়ে এলে মনে হচ্ছিল ড্র নিয়েই ঘরে ফিরবেন আটবারের চ্যাম্পিয়নরা।তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দৃশ্যপট পাল্টে দেন লেভানডফস্কি। জসুয়া কিমিচের এসিস্টে বল পেয়ে ডান পায়ের শটে জয়সূচক গোল করেন রবার্ট লেভানডফস্কি।রেফারির শেষ বাঁশিতে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হান্স ফ্লিকের দল।আসরে সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানডফস্কির এ নিয়ে গোল হলো ১৭টি।এই জয়ের পর ১৩ ম্যাচে ৯ জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল বায়ার্ন। দুইয়ে নেমে যাওয়ার লেভারকুজেনের পয়েন্ট ২৮।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,