admin
প্রকাশিত: 12:13 PM, May 16, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের ইবনে সিনা হাসপাতালের এক নারী গাইনি চিকিৎসকের পরামর্শে অন্য হাসপাতালে রোগী ভর্তি এবং পরবর্তীতে ভুল চিকিৎসা ও চরম অবহেলার কারণে এক প্রসূতি/নারী রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. মোস্তাকিমা বেগম (গাইনী এন্ড অবস)। চিকিৎসকের এমন দায়িত্বহীনতা ও সংশ্লিষ্ট হাসপাতালের অব্যবস্থাপনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী রোগীর স্বজনদের অভিযোগ, সম্প্রতি তারা ইবনে সিনা হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাঃ মোস্তাকিমা বেগমের শরণাপন্ন হন। তবে ওই চিকিৎসক রোগীকে ইবনে সিনায় ভর্তি না করিয়ে তার পরামর্শে ‘ফেয়ার হেলথ’ হাসপাতালে ভর্তি করান। রোগীর পরিবারের দাবি, ফেয়ার হেলথ হাসপাতালে ভর্তির পর থেকেই শুরু হয় চরম অবহেলা। অপারেশনের পর রোগীর অবস্থার দ্রুত অবনতি হতে থাকলেও চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ কোনো যথাযথ নজরদারি করেনি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও চিকিৎসার অভাবে বর্তমানে রোগী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। স্বজনদের অভিযোগ, সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যে রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং পরবর্তীতে গাইনি চিকিৎসকের চরম দায়িত্বহীনতা ও অবহেলাই এই পরিস্থিতির জন্য দায়ী। স্থানীয় বাসিন্দাদের দাবি, ফেয়ার হেলথ হাসপাতালে এটিই প্রথম ঘটনা নয়; এর আগেও কয়েক দিন পরপর চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার এমন একাধিক ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় সাধারণ মানুষ প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডাঃ মোস্তাকিমা বেগম এবং ফেয়ার হেলথ হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ