editor

প্রকাশিত: 6:23 PM, May 16, 2026

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ৫তলাস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কবি কামাল আহমদের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জিলাল আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারিছ আলী মামুন, কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আমিনুজ্জামান চৌধুরী, সালেহ আহমদ, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, আফসার আহমদ, মোহাম্মদ ফোরকান মিয়া, জোবায়দা বেগম আখি, মো: নজরুল ইসলাম, মোহাম্মদ শাহ আলম, মো: আফরোজ তালুকদার, মো: বাহার উদ্দিন বাহার প্রমুখ।

সাধারণ সভায় সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেট বিভাগ সবসময়ই উন্নয়ন বৈষম্যের শিকার। অন্যান্য বিভাগে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হলেও সিলেট বিভাগের উন্নয়নের ক্ষেত্রে সকল সরকার বিমাতাসুলভ আচরণ করেছেন।

তিনি আরো বলেন, সিলেট বিভাগ প্রবাসী-অধ্যুষিত অঞ্চল। প্রবাসী ও স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বিভিন্ন আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট ওঠানামার প্রয়োজনীয় ব্যবস্থা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সিলেটের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার চরম বেহাল দশা। এই করুণ দশা থেকে উত্তরণের জন্য দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, সিলেট অঞ্চলের নদীগুলো মাটি জমে ভরাট হয়ে গেছে। তাই জলাবদ্ধতা ও বন্যা দূরীকরণে ও ধান-ফসলি জমির সুরক্ষার লক্ষ্যে সিলেট বিভাগের নদীগুলো নিয়মিত খনন করার ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বক্তারা আরো বলেন, সিলেট বিভাগের সকল সরকারি দপ্তরে স্থানীয় সিলেট বিভাগের যোগ্য ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করতে হবে। বক্তারা বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, আমরা সিলেটবাসী সবসময় বৈষম্যের শিকার হচ্ছি। আশা করি বর্তমান সরকার সিলেটের উন্নয়নের ব্যাপারে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রত্যাশা করি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ