admin

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬

জৈন্তাপুরে মানবপাচার চক্রের আস্তানায় অভিযান: বেন্ডিস করিমের ভবন থেকে আটক ১৩

জৈন্তাপুরে মানবপাচার চক্রের আস্তানায় অভিযান: বেন্ডিস করিমের ভবন থেকে আটক ১৩

3

আহমেদ শাকিল:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মানবপাচার ও চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে এলাকাবাসী ও পুলিশ। আটককৃতদের মধ্যে মানবপাচার চক্রের অন্যতম সদস্য হানিফও রয়েছেন। তবে অভিযানের সময় পালিয়ে যান আলোচিত চোরাকারবারি আব্দুল করিম ওরফে “বেন্ডিস করিম”।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল এলাকায় অবস্থিত বেন্ডিস করিমের তিনতলা ভবনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভবন থেকে ৯ জন নারী, ৩ জন পুরুষ ও ১ জন শিশুকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে কয়েকজন ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করে ওই বাড়িতে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।অভিযানে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হানিফকে আটক করা হলেও মূল অভিযুক্ত বেন্ডিস করিম পালিয়ে যায়।

8

স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে মেঘালয় সীমান্ত সংলগ্ন জৈন্তাপুর এলাকা চোরাকারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সীমান্তপথে দিন-রাত অবাধে বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয় গরু-মহিষ, মদ, মাদক, কসমেটিকস, কাপড় ওমোটরসাইকেলসহ বিভিন্ন আমদানি নিষিদ্ধ পণ্য।অভিযোগ রয়েছে, নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের বাসিন্দা মছদ্দর আলীর ছেলে আব্দুল করিম ওরফে বেন্ডিস করিমের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট সীমান্তজুড়ে চোরাচালান নিয়ন্ত্রণ করছে। স্থানীয়দের দাবি, প্রভাব বিস্তার ও রফাদফার মাধ্যমে দুই দেশের কিছু অসাধু ব্যক্তির নীরব সহযোগিতায় চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। ফলে লোক দেখানো অভিযানের পরও সীমান্তজুড়ে বন্ধ হচ্ছে না অবৈধ বাণিজ্য।পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।

6

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

3 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

2 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

4 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

7 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

8 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
2