editor

প্রকাশিত: 12:40 PM, May 20, 2026

‘মুল্লুক চলো’ আন্দোলন দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি নিবেদন

‘মুল্লুক চলো’ আন্দোলন দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ঐতিহাসিক ‘মুল্লুক চলো’ আন্দোলনের ১০৫তম বার্ষিকী ও চা শ্রমিক হত্যাকাণ্ডের শিকার শহীদদের স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে নগরীর ৫নং ওয়ার্ডের দলদলী চা বাগান শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সভায় জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন বলেন, ইতিহাসের এক নৃশংসতম অধ্যায় এই ২০ মে। অথচ আজ পর্যন্ত এই ঐতিহাসিক দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘চা শ্রমিক হত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি এবং এই দিনে শ্রমিকদের ছুটিও দেওয়া হয় না। চা শ্রমিকদের আত্মত্যাগের ইতিহাস ও তাঁদের অধিকারের মর্যাদার স্বার্থে অনতিবিলম্বে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরোও বলেন, আজ ১০৫ বছর পার হয়ে গেলেও চা শ্রমিকদের ভাগ্যের আমূল পরিবর্তন হয়নি। এখনও তারা দৈনিক নামমাত্র মজুরি, ভূমির অধিকার ও বাসস্থানের অনিশ্চয়তা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে অমানবিক জীবনযাপন করছেন। ১৯২১ সালের ২০ মে যে ঐতিহাসিক রক্তপাত হয়েছিল, তার চেতনাকে ধারণ করে চা শ্রমিকদের পূর্ণাঙ্গ নাগরিক অধিকার ও ন্যায্য মজুরি আদায়ের সংগ্রাম আগামীতে আরও বেগবান করতে হবে।

এসময় দলদলী চা-বাগান পঞ্চায়িত কমিটির সভাপতি মিন্টু দাশ, সহ-সভাপতি অনিতা দাশ, গৌরি দেবী, বাবু মন্ডল সহ বাগানের চা-শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ