editor
প্রকাশিত: 4:46 PM, May 20, 2026
সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন ‘সিলটি পাঞ্চায়িত’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (১৯ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ৫ম তলায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জিলাল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারিছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, প্রচার সম্পাদক ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, সাংস্কৃতিক সম্পাদক মো. বাহার উদ্দিন বাহার, নির্বাহী সদস্য আমিনুজ্জামান চৌধুরী, শামসুল হক, আফরোজ তালুকদার সাগর, মো. ফোরকান মিয়া, জোবায়দা বেগম আখি, সালেহ আহমদ, আফছার আহমদ প্রমুখ।
সংবর্ধনার জবাবে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সিলেট বিভাগের স্বায়ত্তশাসনের দাবি দীর্ঘদিনের। আমরা সিলেটবাসী যুগ যুগ ধরে বৈষম্যের শিকার হয়েছি বলেই এই দাবি আজ সিলেটের মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, সিলেটবাসীর প্রাণের ভাষা হচ্ছে ‘সিলটি ভাষা’। এই ভাষাকে অবশ্যই দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষার আন্দোলনকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে দলমত নির্বিশেষে সিলেটবাসীকে ‘সিলটি পাঞ্চায়িত’-এর পতাকাতলে সমবেত হওয়ার জন্য আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সভাপতি দেশের বাইরে অবস্থান করলেও সিলেটবাসীর ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে জনমত সৃষ্টিসহ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
8 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
6 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
7 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
7 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
6 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের