editor

প্রকাশিত: 8:50 PM, May 21, 2026

বিশ্বনাথের মুফতির বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বনাথের মুফতির বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

3

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এক বিশেষ বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে মুফতির বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

5

খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আবুল বশর মো: ফারুকের সভাপতিত্বে এবং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাজারে যাতে কোনো ধরনের পকেটমার, ছিনতাইকারী বা মলম পার্টির উপদ্রব না ঘটে, সে জন্য পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে পশুর হাটে জালনোট ও চাঁদাবাজি রোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। তিনি ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের যেকোনো সন্দেহজনক বিষয়ে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধ করেন এবং বাজার কমিটির সাথে সমন্বয় করে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার আশ্বাস দেন।

3

সভায় আমন্ত্রিত অতিথি ও বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ আসন্ন ঈদে বাজারের যানজট নিরসন, নৈশকালীন নিরাপত্তা বৃদ্ধি এবং পশুর হাটের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

4

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাজার কমিটির উপদেষ্টা খায়রুল আমীন কবির মেম্বার, আমরুশ আলী, ইউনুছ আলী, সফিক মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন বিট অফিসার এসআই সাইদুর রহমান, এএসআই মাসুদ আহমদ, বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আমরুশ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সুজন আহমদ, মাসুক আহমদ, বাবুল মিয়া, শাহজাহান আহমদ, আব্দুর রব, আমির আলী, খেলু মিয়া, আরশ আলী, লায়েছ আহমদ, আনোয়ার আলী, আব্দুল কদ্দুস, আজমান আলী ও মইনুল ইসলাম প্রমুখ।

7

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

6 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

6 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

6 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

1 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
4