editor

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

সারজিস আলমের মন্তব্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি

সারজিস আলমের মন্তব্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি

2

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সাম্প্রতিক বক্তব্য ও বিএনপি, ছাত্রদল এবং যুবদল সম্পর্কে করা বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতারা।

4

শনিবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২২ মে ঝিনাইদহে অনুষ্ঠিত সমাবেশে সারজিস আলম ছাত্রদল ও যুবদলকে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে তুলনা করে যে বক্তব্য দিয়েছেন, তা কেবল রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, বরং চরম উসকানিমূলক। নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক সংগঠনের নিজস্ব আদর্শ ও কার্যক্রম পরিচালনার সাংবিধানিক অধিকার রয়েছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন নেতিবাচক ও ভিত্তিহীন মন্তব্য কোনোভাবেই কাম্য নয়।

8

বিবৃতিতে বিএনপিকে নিয়ে সারজিস আলমের তোলা ‘গণভোটের সঙ্গে প্রতারণা’ ও ‘বাংলাদেশের সঙ্গে গাদ্দারি’র অভিযোগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হয়েছে। নেতৃবৃন্দ একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর হীন অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেন। তারা দাবি করেন, বিএনপি সবসময়ই জুলাই সনদ ও গণভোটের পক্ষে এবং দেশের সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার রক্ষায় আপসহীন ভূমিকা পালন করে আসছে।

3

বর্তমান সংকটময় মুহূর্তে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বিভেদ সৃষ্টি করবে উল্লেখ করে সিলেট যুবদলের নেতৃবৃন্দ সারজিস আলমকে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে এবং সতর্ক থাকার আহ্বান জানান।

Sharing is caring!

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

তাহিরপুর নাগরিক পরিষদ, সিলেটের অর্থ সম্পাদক সুজন আহমদের আশু রোগমুক্তি কামনা

তাহিরপুর নাগরিক পরিষদ, সিলেটের অর্থ সম্পাদক সুজন আহমদের আশু রোগমুক্তি কামনা

5 তাহিরপুর নাগরিক পরিষদ, সিলেটের অর্থ বিষয়ক সম্পাদক সুজন আহমদ-কে দেখতে তাঁর বাসায় যান সংগঠনের সম্মানিত সভাপতি এনামুল হক এনাম

অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে জরুরি সভা

অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে জরুরি সভা

6 অর্ণব সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

সারজিস আলমের মন্তব্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি

সারজিস আলমের মন্তব্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি

2 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সাম্প্রতিক বক্তব্য ও বিএনপি, ছাত্রদল এবং যুবদল সম্পর্কে করা বিতর্কিত

আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষণা

আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষণা

5 আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতি ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে

নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরীর নিন্দা

নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরীর নিন্দা

5 ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর সন্ত্রাসী ও ন্যক্কারজনক হামলার তীব্র

‘দেশ ও জাতির উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে মাল্টিমিডিয়া জার্নালিজম’

‘দেশ ও জাতির উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে মাল্টিমিডিয়া জার্নালিজম’

3 জমকালো আয়োজন ও সিলেটের বিশিষ্ট গুণীজনদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ‘ফ্যামিলি

সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মাহিন আজাদ খোকনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মাহিন আজাদ খোকনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

1 দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সুনির্দিষ্ট লিখিত সামাজিক ও পারিবারিক অভিযোগের প্রেক্ষিতে সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মাহিন আজাদ (খোকন)-এর

যুবদল নেতা নাসিরের ওপর হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদলের নিন্দা

যুবদল নেতা নাসিরের ওপর হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদলের নিন্দা

2 সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রহিমের ওপর অতর্কিত ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 1 বৃহস্পতিবার

1
5