editor
প্রকাশিত: 3:51 PM, May 25, 2026
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, বিশেষ করে দ্বীনি শিক্ষার আলো ছড়ানো সকল শিক্ষক-শিক্ষিকাগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন।
এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কুরবানি আমাদের মাঝে ত্যাগ, উৎসর্গ ও আল্লাহর প্রতি পরম আনুগত্যের এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। এই পবিত্র উৎসবের মূল চেতনাই হলো— নিজেদের অহংকার, হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া।
তিনি তাঁর বিবৃতিতে আরও উল্লেখ করেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক)-এর হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ ও ধর্মীয় শিক্ষার প্রসারে নিরলসভাবে অবদান রেখে চলেছেন। পবিত্র এই ঈদের আনন্দের দিনে তিনি সকল শিক্ষক-শিক্ষিকাদের শ্রম ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে শিক্ষক-শিক্ষিকাদের সামাজিক মর্যাদা ও অধিকার আরও সুসংহত হবে।
শুভেচ্ছা বার্তার শেষাংশে কে.এম. মিনহাজ উদ্দিন সকলের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সৌহার্দ্য। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, আমাদের কুরবানি ও ইবাদত যেন কবুল হয়। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা— ঈদ মোবারক।
3 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
6 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
4 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
4 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের