editor

প্রকাশিত: 7:03 PM, May 25, 2026

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

3

‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা, র‌্যালি ও বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করেছে এনজেএল ইএনটি সেন্টার।

1

সোমবার (২৫ মে) বিকেলে নগরীর কাজলশাহস্থ সেন্টার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

1

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজেএল ইএনটি সেন্টারের চেয়ারম্যান এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নূরুল হুদা নাঈম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. নূরুল হুদা নাঈম বলেন, বর্তমানে থাইরয়েডজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে এর জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। থাইরয়েড ক্যান্সারের প্রসঙ্গে আশার বাণী শুনিয়ে তিনি বলেন, সঠিক চিকিৎসায় থাইরয়েড ক্যান্সার শতভাগ ভালো হয়ে যায়। তাই প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও যথাসময়ে চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

ডা. নাঈম আরও বলেন, থাইরয়েড গ্রন্থিটি আকারে ছোট হলেও এটি মূলত মানবশরীরের গতি নিয়ন্ত্রক। এটি শরীরের শক্তি, তাপমাত্রা, হার্টবিট এবং মানসিক ও শারীরিক গঠন নিয়ন্ত্রণ করে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় এবং বয়ঃসন্ধিকালে এই থাইরয়েড হরমোনের সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক। একটু সচেতন হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করলেই এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনজেএল ইএনটি সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ও এনজেএল ফাউন্ডেশনের সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার এবং ইউএসএ-এর এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরামর্শদাতা রিফাত আরা রিফা।

বাংলাদেশ বেতার সিলেটের উপস্থাপিকা অর্পণা সেন রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. শাফিন, হেপি তানজুম, আসমা বেগম, ঝর্না সাথী, সাবিলা কান্তা, অর্পিতা দাশ, শাহিনা চৌধুরী, ঋতা দেব, মাহফুজা বেগম, রুনা বেগম এবং মাসুদা সিদ্দিকা রুহিসহ স্থানীয় নারী উদ্যোক্তা ও সমাজকর্মীরা।

6

আলোচনা সভায় বক্তারা থাইরয়েড রোগ সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরেন। সভা শেষে উপস্থিত সুধীজন ও অতিথিদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে থাইরয়েড রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা এবং সময়মতো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে বিস্তারিত আলোচনা করা হয়।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

2 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

7 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

5 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

6 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

6 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
5