admin

প্রকাশিত: 11:29 AM, June 6, 2026

সিলেটে ভয়ংকর ‘হানিট্র্যাপ’ চক্রের মূলহোতা মীম ও শিল্পী

সিলেটে ভয়ংকর ‘হানিট্র্যাপ’ চক্রের মূলহোতা মীম ও শিল্পী

Oplus_16908288

4

স্টাফ রিপোর্টার:
সিলেটে নারীদের দিয়ে পাতা ‘মধুফাঁদ’ বা ‘হানিট্র্যাপ’ চক্রের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সচেতনতামূলক প্রচার ও পুলিশের বারবার সতর্কবার্তা সত্ত্বেও এই ফাঁদে পা দিয়ে প্রতিনিয়ত নিঃস্ব ও নির্যাতনের শিকার হচ্ছেন সাধারণ পুরুষরা। সর্বশেষ গত সোমবার (১ জুন) এমনই এক চক্রের জালে পড়ে অপহরণ ও নির্মম নির্যাতনের শিকার হয়েছেন জিল্লুর রহমান (২৭) নামে এক যুবক। তবে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর কল ও পুলিশের তৎপরতায় ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি চক্রের দুই নারীসহ ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কুনিপাড়ার এমরান খানের স্ত্রী মীম আক্তার নাহিদা (২২), একই পাড়ার নাসির মিয়ার ছেলে মিল্লাত (২০), মিল্লাতের মা শিল্পি বেগম (৪০), শাহপরাণ থানাধীন কল্পগ্রামের রফিক মিয়ার ছেলে এমরান খান (২৪) এবং সুরমা গেইট এলাকার বিলাল মিয়ার ছেলে স্বপন আহমেদ (২৩)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগী জিল্লুর রহমানের সাথে অভিযুক্ত মীম আক্তার নাহিদার পরিচয় হয়। গড়ে ওঠে নিয়মিত যোগাযোগ। এরই সূত্র ধরে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে মীম আক্তার জিল্লুরকে দেখা করার কথা বলে এয়ারপোর্ট থানাধীন ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ বড়বাজার গলির মুখে ডেকে নেন। জিল্লুর সেখানে পৌঁছামাত্র পূর্বপরিকল্পনা অনুযায়ী মীম ও তার সহযোগী মিল্লাত, এমরান ও স্বপন তাকে জাপটে ধরে মারধর শুরু করে। পরে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে তাকে কুনিপাড়া এলাকার একটি বসতঘরে নিয়ে আটকে রাখা হয়।
সেখানে চক্রের অপর সদস্য শিল্পি বেগমসহ আরও কয়েকজন জিল্লুরকে বেধড়ক মারধর করে তার পকেটে থাকা ৮ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় জিল্লুরের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং তাৎক্ষণিক ‘৯৯৯’-এ কল করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে জিল্লুর রহমানকে উদ্ধার এবং অভিযুক্ত ৫ জনকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, সিলেটে এমন ‘হানিট্র্যাপ’ বা মধুফাঁদের একাধিক সিন্ডিকেট গড়ে উঠেছে। মহানগরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে এরা নিজস্ব আস্তানা তৈরি করেছে। গত এপ্রিলে দুই ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ এই চক্রগুলোর চরম বর্বরতার সন্ধান পায়।
গত ৯ এপ্রিল রাতে রিফাত ও মাহফুজ নামের দুই যুবককে একইভাবে জিম্মি করে শাহজালাল উপশহরের যতরপুরের একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে চক্রের মূলহোতা তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা ও জেসমিন আক্তারসহ অন্য সদস্যরা ধারালো অস্ত্র ও ইলেকট্রিক শক দিয়ে তাদের ওপর শারীরিক নির্যাতন চালায়। শুধু তাই নয়, তাদের উলঙ্গ করে অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। পরে ৯০ হাজার টাকা আদায়ের পর কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ২ নারী ও ২ পুরুষ গ্রেফতার হয়। পরবর্তীতে র‌্যাব-৯ এর অভিযানে এই চক্রের আরও সদস্য ধরা পড়ে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, “সিলেটে হানিট্র্যাপের একাধিক চক্র সক্রিয় থাকার তথ্য আমাদের কাছে রয়েছে। এদের শিকড়সহ উপড়ে ফেলতে পুলিশ ও গোয়েন্দা দল নিরলসভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “সামাজিক মর্যাদা ও লজ্জার ভয়ে অনেক ভুক্তভোগীই পুলিশের কাছে আসতে চান না, যা অপরাধীদের আরও সাহসী করে তোলে। আমরা আহ্বান জানাচ্ছি, কেউ এমন প্রতারণার শিকার হলে বা তথ্য জানলে নির্ভয়ে পুলিশকে জানান। তথ্যদাতার নাম গোপন রেখে ভুক্তভোগীকে সর্বোচ্চ আইনি সহযোগিতা প্রদান করা হবে।”

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

5 বীর উত্তম কর্নেল আবু তাহেরের শাহাদাত দিবস (তাহের দিবস) উপলক্ষে বাংলাদেশ জাসদ, যুব জোট ও শ্রমিক জোটের উদ্যোগে সিলেটে

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

2 ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো

সিলেটে উন্নয়ন কাজের ধীরগতি ও হামে শিশু মৃত্যু বৃদ্ধিতে গণদাবী পরিষদের তীব্র ক্ষোভ প্রকাশ

সিলেটে উন্নয়ন কাজের ধীরগতি ও হামে শিশু মৃত্যু বৃদ্ধিতে গণদাবী পরিষদের তীব্র ক্ষোভ প্রকাশ

8 সিলেটের প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজে ধীরগতিতে হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

6 স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

6 ‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

6 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা

5 গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: 3 আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই

শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

6 শাল্লা প্রতিনিধি: 8 সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নে সরকারি ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের গুরুতর

1
4