admin
প্রকাশিত: 4:14 PM, April 25, 2026
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের দিন গুলিতে নিহত বিএনপি কর্মী তারেক আহমদ নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামী বিয়ানীবাজারের ৭জন সাংবাদিক গ্রেফতার এড়াতে এখনো পলাতক জীবন-যাপন করছেন। একটি মহলের ষড়যন্ত্রমূলক রাজনীতির শিকার হয়ে নিরোপরাধ এই সংবাদকর্মীরা মিথ্যা আসামী হয়ে এখন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন দেশ-বিদেশের বিভিন্ন স্থানে। অমানবিক কষ্ট ও জীবনের নিরাপত্তার আতংকে কাটছে তাদের দিন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে যাওয়ার পরপরই সারাদেশের ন্যায় বিয়ানীবাজার পৌরশহরেও ঢল নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যনারে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের। উল্লাসিত এই সকল লোকজন শহরে আনন্দমিছিল করে ্এক পর্যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ও বিয়ানীবাজার উপজেলা প্রশাসন এবং থানা কম্পাউন্ডে হামলা চালায়। এসময় ভাংচুর, লুটপাঠ ও অগ্নিসংযোগ করে তারা। পড়ন্ত বিকেলে ফের থানা আক্রমণ করতে গেলে আত্মরক্ষার্থে থানা থেকে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে বিএনপি ও জামায়াতের ৩জন নিহত ও অনেকে আহত হন। এই গুলিতে বিএনপি কর্মী তারেক আহমদও নিহত হয়। এই ঘটনার ১৫দিন পর নিহত তারেক আহমদের মা ইনারুন নেছা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৭৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামী করা হয়। সেই আসামীদের মধ্যে বিয়ানীবাজারে কর্মরত ৭জন সাংবাদিককেও আসামী করা হয়। এমনকি দীর্ঘদিন থেকে প্রবাসে বসবাসকারী আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকেও আসামী করা হয়। মামলা দায়েরের পর থেকে অন্যান্য আসামীদের মতো নিরোপরাধ সাংবাদিকরাও পুলিশী গ্রেফতার এড়াতে ঘরবাড়ি ছেড়ে পলাতক হয়ে যান। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। তারা এখনো ঘরে/দেশে ফিরে আসতে পারছেন না গ্রেফতার আতংকে। বিএনপি সরকার ঘটনের পর তাদের বাড়িতে এখন প্রায়ই পুলিশ হানা দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই অবস্থায় তারা জীবনের নিরাপত্তার কথা ভেবে ঘরবাড়ি, ব্যবসা-বাণিজ্য ও সাংবাদিকতার পেশা ছেড়ে ফেরারী জীবন যাপন করছেন অমানবিক কষ্ট এবং আতংকের মধ্যে।
খোঁজ নিয়ে জানা গেছে, পলাতক ৭জন সাংবাদিকদের মধ্যে বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজিব ভট্টাচার্জ ভারতে, প্রেক্লাবের সহসভাপতি এম হাসানুল হক উজ্জ্বল এবং প্রেসক্লাবের সদস্য ও নবদ্বীপ পত্রিকার প্রকাশক, সম্পাদক আব্দুল বাসিত যুক্তরাজ্যে, সাংবাদিক আব্দুল ওয়াদুদ দুবাইতে, সাংবাদিক ছাদেক আহমদ আজাদ, সাংবাদিক মিছবাহ উদ্দিন, সাংবাদিক মহসিন আহমদ রনি অজ্ঞাত স্থানে আত্মগোপনে রয়েছেন। তাদের মধ্যে আব্দুল ওয়াদুদ, আব্দুল বাসিত ও হাসানুল হক উজ্জ্বলের সাথে বর্তমান ক্ষমতাসীন বিএনপির স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার ব্যক্তিগত বিরোধ ছিল। সেই বিরোধের জেরধরে ঐ বিএনপি নেতাদের ক্ষমতার প্রভাব ও ষড়যন্ত্রে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে এখনো তাদের বাড়িতে অভিযান চালাচ্ছে। এই অবস্থায় তারা জীবনের নিরাপত্তার কথা ভেবে বাড়িতে ফিরতে পারছেন না বলে সূত্র জানিয়েছে। রাজনৈতিক মিথ্যে মামলায় মিডিয়াকর্মীদের আসামী করার বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি, এডভোকেট আমান উদ্দিন বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় সাংবাদিকদের আসামী করা দেশের গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার উপর চরম আঘাত। এভাবে চললে দেশ ফের কর্তৃত্ববাদী ফ্যাসিজমের দিকে এগিয়ে যাবে, সুস্থ্য গণতান্ত্রিক চর্চা ও স্বাধীন গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা ব্যাহত হবে। যা দেশ ও জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। তাই অভিলম্বে মিথ্যে এই মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহার করে নেয়ার আহবান জানাচ্ছি।
2 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক
8 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়
8 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
8 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
4 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
1 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে