editor
প্রকাশিত: 2:31 PM, August 16, 2026
সিলেট নগরীর কাজির বাজার (সেলফি ব্রিজ) এলাকায় নির্মমভাবে খুন হওয়া নবম শ্রেণির ছাত্র রিফাত আহমেদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ১১টায় সিলেটের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এই পৈশাচিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। প্রশাসনের চরম ব্যর্থতার তীব্র প্রতিবাদ ও অসন্তোষ ব্যক্ত করেন বক্তারা।
বক্তারা বলেন, খাসদবীর এলাকার সন্তান ও স্থানীয় ‘দ্বীপশিখা স্কুল’-এর নবম শ্রেণির ছাত্র রিফাত আহমদকে গত ২৭ জুলাই কাজির বাজার সেলফি ব্রিজে নৃশংসভাবে হত্যা করা হয়। এবং তার বন্ধুদেরও গুরুতর আহত করা হয়। ঘটনার দীর্ঘ দিন পার হয়ে গেলেও ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রশাসনের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় নিহত ও আহত পরিবারগুলো ন্যায় বিচার পাবে কি না তারা আশংকার মধ্যে রয়েছেন।
বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী হুমায়ূন আহমেদ মাশুকের সভাপতিত্বে ও শাকিল আহমদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি ফুয়াদ বিন রশীদ, ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হোসেন, দারুস সালাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নেয়ামত উল্লাহ, এডভোকেট আব্দুল আলিম, এডভোকেট আব্দুল আজিম, জুলাই যোদ্ধা লিটন আহমেদ, শুকরিয়া মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ও আহত আব্দুস সামি সিকন্দারের পিতা মোঃ সিরাজ সিকদার, নিহত রিফাতের মা ডলি বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য মাহমুদ, রাজি, ছাত্র তোফায়েল আহমদ তপু, যুবদল কর্মী মুমিন আহমদ, জুয়েল আহমদ শেকু, তোফায়েল সিকদার তপু, সুমন আহমদ, ইমন আহমদ, এরশাদ, ইয়াসিন আহমদ, আহত ছাব্বিরের ভাই রাব্বি, নিহতের চাচাত ভাই মো: হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবী নাজমুল ইসলাম, রুহুল আমিন, নাজিম সহ নিহতের পরিবার, সহপাঠী, শিক্ষকসহ এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ