editor
প্রকাশিত: 3:27 PM, December 22, 2020
অনলাইন ডেস্ক:
নিলামে ওঠা স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপিটি কিনেছেন অস্ট্রেলিয়ার ব্যবসায়ী পিটার ফ্রিডম্যান। দুষ্প্রাপ্য এই ক্রিকেট স্মারক বিক্রি হয়েছে ৩ লাখ ৪০ হাজার ডলারে। বাংলাদেশি মুুদ্রায় যা ২ কোটি ৮৬ লাখ টাকার বেশি। এখন পর্যন্ত বিক্রি হওয়া ক্রিকেট স্মারক গুলোর মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। গত বছর অস্ট্রেলিয়ার লেগস্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন বিক্রি হয়েছিল রেকর্ড ৭ লাখ ৬০ হাজার ডলারে।
১৯২৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের ব্যাগি গ্রিন ক্যাপটি ডন ব্র্যাডম্যান উপহার দেন বন্ধু ও প্রতিবেশি পিটার ডানহ্যামকে। পেশায় ডানহ্যাম হিসাবরক্ষক ছিলেন। একাধিক বিনিয়োগকারী সংস্থার থেকে আট বছর ধরে ১ মিলিয়ন ডলার ধার নিয়েছিলেন তিনি। তবে সেই টাকা পরিশোধ করেননি।নিজেকে দেউলিয়া ঘোষণা করে দেন। তারপরেই মে মাসে জেল হয় তার। পাওনাদাররা দাবি তোলেন, ডানহ্যামের কাছে থাকা ব্র্যাডম্যানের টুপি নিলামে বিক্রি করে অর্থ পরিশোধের। দক্ষিণ অস্ট্রেলিয়ার স্টেট লাইব্রেরিতে ১৭ বছর ধরে শোভা পাচ্ছে ব্র্যাডম্যানের অভিষেক টেস্টের টুপি। ডানহ্যাম নিজেই তা ওখানে ধার হিসেবে দিয়েছিলেন। নিলামে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন কিনে নিয়ে দারুণ পরিকল্পনা সাজিয়েছেন পিটার ফ্রিডম্যান। তিনি বলেন, ‘স্যার ডন ব্র্যাডম্যান একজন অজি কিংবদন্তি। শুধুমাত্র অস্ট্রেলিয়া কিংবা বিশ্ব ক্রীড়ার ইতিহাসে সর্বকালের সেরাদের একজন নন, অস্ট্রেলিয়ার সাহস ও শৌর্য্যের প্রতীক তিনি। এই ব্যাগি গ্রিন নিয়ে আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট সমর্থকদের জন্য আমি দেশজুড়ে ব্যাগি গ্রিন প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা করেছি।’সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান ২০ বছর জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ৫২ টেস্ট ম্যাচ খেলেছেন। টেস্টে গড় ৯৯.৯৪। ক্রিকেটে তার অবদানের জন্য ১৯৪৯ সালে নাইটহুড উপাধি দেওয়া হয় ব্র্যাডম্যানকে। ২০০৩ সালেও একবার নিলামে উঠেছিল ব্র্যাডম্যানের টুপি। ১৯৪৮ সালে শেষ অ্যাশেজ সিরিজ খেলেছিলেন সেই টুপি পরে। ২০০৩ সালে তা বিক্রি হয় ৪ লাখ ২৫ হাজার ডলারে।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,