editor

প্রকাশিত: 11:07 AM, September 9, 2026

নবীগঞ্জে খালিছ ও পুলিশ কনস্টেবল রাজু’র বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ

জমি দখলে হামলা ও নারীসহ জখম ৪

নবীগঞ্জে খালিছ ও পুলিশ কনস্টেবল রাজু’র বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ

8

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কথিত ‘খালিছ’ আবারও এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। জমি দখল, হামলা ও শ্লীলতাহানির অভিযোগ এনে থানায় লিখিত আবেদন করা হলেও পুলিশ এখনো মামলা গ্রহণ করেনি বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

5

তাদের অভিযোগ, সিলেট ওসমানীনগর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল রাজু আলমকে সঙ্গে নিয়ে এলাকায় নির্যাতন ও আধিপত্য বজায় রাখছেন তিনি। স্থানীয় সূত্র ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের তাজাবাদ মৌজার একটি বিরোধপূর্ণ জমিতে ধান রোপণকে কেন্দ্র করে এই সহিংসতার ঘটনা ঘটে।

7

অভিযোগ উঠেছে, বনগাঁও গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে মো. খালিছ মিয়ার হুকুম ও নেতৃত্বে তাঁর বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সীমানা দখল করতে যায়। এ সময় বাধা দিলে প্রতিপক্ষের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। হামলায় মো. ইসহাক মিয়া (৫৩), হাসনা বেগম (৩৯) ও মো. আসলম উদ্দিন (৪১) গুরুতর আহত হন। পরবর্তীতে আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেটে দীর্ঘদিন চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তারা বাড়ি ফিরলেও আতঙ্কে দিন কাটাচ্ছেন।

8

ঘটনায় ভুক্তভোগী মো. মহিম উদ্দিন নবীগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, আসামিরা তাঁর ভাই ইসহাক মিয়ার ওপর রামদা, লোহার রড ও লাঠি দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তাঁকে বাঁচাতে আসা হাসনা বেগমকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন এবং এতে মারাত্মক জখম হন। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তাঁকে শ্লীলতাহানি ও মারধর করা হয় এবং জমিতে রোপণ করা প্রায় ৫০ হাজার টাকার চারা বিনষ্ট করা হয়।

2

এলাকাবাসীর অভিযোগ, খালিছ মিয়া বিগত সরকারের আমলে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ‘সোর্স’ পরিচয়ে এলাকায় একক আধিপত্য বিস্তার করেন। বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের পুলিশি হয়রানি ও মামলার ভয় দেখিয়ে তিনি বিপুল অর্থ হাতিয়ে নেন। এ কাজে স্থানীয় মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া এবং তাঁর চাচাতো ভাই পুলিশ কনস্টেবল মো. রাজু আলম প্রত্যক্ষ সমর্থন দিয়ে আসছেন। কনস্টেবল রাজু মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নে বসবাস করলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে পাহাড়পুর ও বনগাঁও এলাকায় সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালাচ্ছেন বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের আকুতি জানিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে জানতে যোগাযোগ করা হলে ওসমানী নগর থানার কনস্টেবল রাজু বলেন, অভিযোগকারী আমার বাবার সৎ ভাই। কোনোভাবেই এই দিনের ঘটনায় আমাদের সম্পৃক্ততা নেই। তিনি যে অভিযোগ করেছেন, সবই ভিত্তিহীন। ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত আমরা বাড়িতে থাকি না। তবে ঈদের সময় বাড়িতে এসে ঈদ করি। একই ব্যপারে জানতে খালিস মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে পাওয়া যায়নি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে খালিছ ও পুলিশ কনস্টেবল রাজু’র বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ

নবীগঞ্জে খালিছ ও পুলিশ কনস্টেবল রাজু’র বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ

5 হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কথিত ‘খালিছ’ আবারও এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে।

বারকি শ্রমিক থেকে কোটিপতি ‘শ্যাম কালা’

বারকি শ্রমিক থেকে কোটিপতি ‘শ্যাম কালা’

8 বছর দশেক আগেও তিনি ছিলেন পাথর শ্রমিক। আর বাবা মোশাহিদ আলী ছিলেন একজন দিনমজুর। তবে দিন পাল্টে গেছে। বারকি

সদর উপজেলার জাহাঙ্গীরনগর যেন মাদকের হাট, নেপথ্যে সেলিম-বেগম দম্পতি

সদর উপজেলার জাহাঙ্গীরনগর যেন মাদকের হাট, নেপথ্যে সেলিম-বেগম দম্পতি

8 সিলেট সদর উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার ও অবাধ বেচাকেনার প্রসঙ্গ উঠলেই সবার আগে নাম আসে ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়নের

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

4 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

6 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

2 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 5 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

1 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

8 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়

1
5